চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়া হল না স্পেনের, শিরোপা ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 28, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ইউরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ জেতা ইংল্যান্ড দল. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ২০২৩ বিশ্বকাপে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। এবার মেয়েদের ইউরোর ফাইনালে স্পেনকে হারিয়ে প্রতিশোধ নিল ইংলিশ মেয়েরা। রোমাঞ্চকর ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে সারিনা উইগম্যানের দল। তাতে প্রথমবার শিরোপা জেতা হল না স্পেনিয়ার্ড মেয়েদের।

সুইজারল্যান্ডের বাসেলে রোববার রাতে এসেন্ট জ্যাকব-পার্ক স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে স্পেনের মেয়েদের ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরো জেতে ইংলিশ মেয়েরা। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইংল্যান্ডের আলেসিয়া রুশো এবং স্পেনের মারিয়োনা ক্যালডেন্টি গোল দুটি করেছেন।

তিন মিনিটে সুযোগ পেয়েছিল ইংল্যান্ড, আলেসিয়া ডান পায়ের শট ঠেকিয়ে দেয় স্পেনিয়ার্ড গোলরক্ষক ক্যাটা কল। দু দলের আক্রমণ পাল্টা আক্রমণে স্প্যানিশদের প্রথম গোল আসে ২৫ মিনিটে। ওনা বাটলের অ্যাসিস্টে ক্যালডেন্টির হেডারে লিড নেয় স্পেন। ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দুদল।

এই প্রতিযোগিতায় প্রথমবার শিরোপা জয় থেকে যখন আধঘণ্টা দূরে স্পেন, তখনই ম্যাচে ফিরে ইংল্যান্ড। ৫৭ মিনিটে কেলির পাসে প্রতিপক্ষের জালে হেডারে বল পাঠান আলেসিয়া। তাতে সমতায় ফেরে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে দুদলের কেউই জালের দেখা না পেলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে জেতে ইংল্যান্ড।

এর আগে ২০২৩ ইউরোয় কেলির অতিরিক্ত সময়ে করা গোলে আট বারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

Tags: ইউরোইংল্যান্ডফাইনাললিড স্পোর্টসস্পেন
Previous Post

এনসিপির কর্মসূচিতে যোগ দিয়ে যুবলীগের তিন নেতা বহিষ্কার

Next Post

নেত্রকোণায় পাটের আবাদ দিন দিন কমছে

Next Post
নেত্রকোণায় পাটের ক্ষেতের ছবি, পাটের গাছের অবস্থা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় পাটের আবাদ দিন দিন কমছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন, ঢাকায় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যাসহ ট্রাইব্যুনালে তিন মামলায় ১৭ আসামি হাজির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT