চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনকে পেতে বড় প্রস্তাব বায়ার্নের, রাজি টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 10, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে দারুণ ছন্দে থাকা হ্যারি কেন টটেনহ্যাম হটস্পারের হয়ে জিততে পারেননি কোনো শিরোপা। নতুন মৌসুম শুরুর আগে দলবদলের চিন্তা করছেন ইংলিশ তারকা। আর তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলছে আলোচনা। ইংলিশ অধিনায়ককে দলে টানতে টটেনহ্যামকে কয়েক দফা প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ। এবার নাকি তারকা ফরোয়ার্ডকে নিয়ে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে।

ইউরোপীয় গণমাধ্যমের খবর, চলতি গ্রীষ্মের দলবদলে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে কেনকে দলে টানতে বায়ার্ন মিউনিখের দেয়া প্রস্তাবে টটেনহ্যামও রাজি। কেন যদি বায়ার্নে যোগ দেন, তাহলে তিনিই হবেন বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।

দুই পক্ষের সমঝোতায় পৌঁছার বিষয়টি নিশ্চিতের জন্য রয়টার্স বায়ার্নের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে জার্মানির জায়ান্টরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে, কেনকে দলে টানতে টটেনহ্যামকে প্রথমে ৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। দাম পছন্দ না হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে টটেনহ্যাম। পরে ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে প্রস্তাব করে ৮০ মিলিয়ন। টটেনহ্যাম তাতেও রাজি না হওয়ায় এবার অঙ্কটা বাড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটি। ইংল্যান্ড অধিনায়ককে কিনতে ১০০ মিলিয়ন দিতে প্রস্তুত তারা।

২০০৯ সালে টটেনহ্যামে যোগ দেন কেন। একযুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আছেন। টটেনহ্যামে কেনের ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত প্রাপ্তির খাতা শূন্যই বলা চলে। ২০২২-২৩ মৌসুম শেষে চুক্তির মেয়াদ আরও একবছর বাকি থাকার পরও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি।

টটেনহ্যামের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে তার গোল ২১৩টি।

Tags: ইংল্যান্ডটটেনহ্যামবায়ার্নলিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

Next Post

স্যান্ডউইচ দুই ভাগ করে পরিবেশনের বিল ২৪০ টাকা

Next Post
দুটি স্যান্ডউইচের টুকরা প্লেটের উপর, পাশে সস ও সসের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যান্ডউইচ দুই ভাগ করে পরিবেশনের বিল ২৪০ টাকা

ফুটবল খেলোয়াড় এমবাপের ছবি, চলতি মৌসুমে রিয়ালে যাওয়া হচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে রিয়ালে যাওয়া হচ্ছে না এমবাপের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT