চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় ম্যাচে ‘হার্ট অ্যাটাক’ হতে বসেছিল ইংল্যান্ড কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 18, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নারী ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজম করে মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়ার পথে ছিল ইংল্যান্ড। নাটকীয় ম্যাচে শেষদিকে দুই গোল শোধ করে সমতায় ফেরে ইংলিশ মেয়েরা। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই গোল ঠেকিয়ে ইংলিশদের সেমির টিকিট আনেন গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন। রোমাঞ্চে ঠাঁসা মঞ্চে আরেকটু হলে ‘হার্ট অ্যাটাকই’ হতে বসেছিল তাদের কোচ সারিনা উইগম্যানের। পরে জানান ডাচ কোচ সারিনা।

সুইজারল্যান্ডের জুরিখে লেটজিগ্র্যান্ড স্টেডিয়ামে নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হয় সুইডেন-ইংল্যান্ডের লড়াই। পরে পেনাল্টিতে ৩-২ ব্যবধানে জয় পায় ইংলিশ দলটি। সুইডেনের গোলগুলো করেন কোসোভারে আসলানি এবং স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস। ইংল্যান্ডের গোল দুটি লুসি ব্রোঞ্জ এবং মিচেলে আগিয়েমাংর।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচের পর কোচ সারিনা বলেছেন, ‘আমি খুব আবেগ প্রবণ হয়ে গিয়েছিলাম। ওই মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল, যেকোনো সময় কিছু ঘটে যেতে পারত। একটা পাগলাটে ম্যাচ ছিল। আমার কোচিং ক্যারিয়ারে এমনকিছু কখনও হয়নি। প্রথমার্ধে যখন সুইডেন ২-০তে এগিয়ে যায়, শুধু অবাক হইনি দুশ্চিন্তায়ও পড়েছিলাম।’

‘আমাদের শুরুটা ভালো ছিলো না, আরও ভালো করতে চেয়েছিলাম। প্রথমেই তাদের গোল করে বসাটা আমাদের পুরোপুরি ছন্দহীন করে ফেলে। প্রথমার্ধে তেমন সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো বলের দখল রাখতে পারি।’

ম্যাচের ৭০ মিনিটে ইংলিশ কোচ একের পর এক খেলোয়াড় বদলি করেছেন। ৭৮ মিনিটে ক্লোজ কেলিকে নামানোর এক মিনিটের মাথায় তার ক্রস থেকে লুসি ব্রোঞ্জ গোল করে ইংল্যান্ডের ব্যবধান কমান। খেলা শেষের ১০ মিনিট আগে আরেক বদলি আগিয়েমাংয়ের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। ম্যাচ শুরুর দুমিনিটে আসলানি এবং ২৫ মিনিটে ব্ল্যাকস্টেনিয়াস গোল সুইডেনকে ২-০তে এগিয়ে রেখে প্রথমার্ধ শেষ করেছিল।

পরে ২-২ সমতায় রেখে পেনাল্টিতে যায় খেলা। দুদল ৭টি করে শট নেয়। সুইডেনের প্রথম শট ইংলিশ গোলরক্ষক হান্নাহ ঠেকিয়ে দিলে চাপে পড়ে দল। ইংল্যান্ডের দ্বিতীয় শট ঠেকিয়ে দেয় সুইডিশ গোলরক্ষক জেনিফার ফক। ইংলিশ গোলরক্ষক হান্নাহর অসাধারণ প্রদর্শনীতে দুর্দান্ত জয় পায় ইংল্যান্ড। পেনাল্টিতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশবাহিনী।

মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের স্টাডে ডি জেনেভ স্টেডিয়ামে উয়েফা ইউরোপীয় মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।

Tags: ইংল্যান্ডলিড স্পোর্টসসুইডেন
Previous Post

আগস্টে কলকাতার দর্শক দেখবে বাংলাদেশি ‘মাস্তুল’

Next Post

গড়পড়তা খেলা নয়, লক্ষ্য অর্জনেই মিলানে মদ্রিচ

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মদ্রিচ সৌদিতে যাচ্ছেন বলে খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

গড়পড়তা খেলা নয়, লক্ষ্য অর্জনেই মিলানে মদ্রিচ

দুই ফুটবল খেলোয়াড়ের ছবি, বার্সেলোনা লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ভাইয়ের মেলবন্ধন হতে চলেছে বার্সেলোনায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT