চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের ‘শক্তির উৎস’ জানেন লঙ্কান কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেটাররা উল্লাস করছে, ব্যাটসম্যানের জন্য শুভকামনা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনের সেঞ্চুরিকে দেড়শতে টেনে নিলেন অলি পোপ। ব্যাট হাতে দলের আর কেউ নিজেকে মেলে ধরতে পারলেন না। দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ৩২৫ রানে আটকে দিল শ্রীলঙ্কা। পরে ব্যাটিংয়ে চাপে পড়লেও, ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কান দল। কোচ সনাথ জয়সুরিয়া বলছেন, তিনি জানেন ইংলিশদের ‘শক্তির’ উৎস কোথায়।

লন্ডনের দ্য ওভালে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলোকস্বল্পতায় এদিনও খেলা শেষ হয়ে যায় বেশ আগেভাগেই। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২১১। এখনও ১১৪ রানে পিছিয়ে আছে সিরিজের প্রথম দুই টেস্টেই হারা সফরকারীরা।

৩ উইকেটে ২২১ রান নিয়ে শনিবারের খেলা শুরু করে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩২৫ রানে। ৬৪ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। শেষ ৬ উইকেট হারায় ৩৫ রান আর ৫৬ বলের মধ্যে। আ

গের দিন ১০৩ রানে অপরাজিত পোপ করেন ১৫৪। তার ১৫৬ বলের ইনিংস গড়া ১৯ চার ও ২ ছক্কায়। এদিন দলের আর কেউ বিশ পর্যন্তও যেতে পারেননি। পোপের উইকেট প্রসঙ্গে জয়সুরিয়া বলেছেন, ‘সে হতাশ ছিল। কারণ আমরা সঠিক লাইন এবং লেন্থে ভালো বোলিং করেছি।’

‘আমরা প্রতিটি ব্যাটারকে নিয়েই আলাদাভাবে কাজ করেছি। তাদের শক্তি ও দুর্বলতার জায়গা গলো সম্পর্কেও আমাদের পর্যাপ্ত ধারণা রয়েছে। যে জায়গা গুলোতে আমরা তাদের আরও শক্ত করে ধরতে চাই এবং হতাশ করতে চাই।’

Tags: অলি পোপইংল্যান্ডওভাল টেস্টজয়সুরিয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস

Next Post

টরন্টোতে বিখ্যাত অভিনেত্রীর সাথে মেহজাবীন!

Next Post
টরন্টোতে বিখ্যাত অভিনেত্রীর সাথে মেহজাবীন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে বিখ্যাত অভিনেত্রীর সাথে মেহজাবীন!

রামায়ণ শুটিং দৃশ্য, অভিনেতারা ঐতিহ্যবাহী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো 'রামায়ণ'র শুটিং?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT