চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলারের ফিফটি, লঙ্কানদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হার দেখেছিল শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচেও ব্যাটিং ধস দেখেছে লঙ্কানরা। জশ বাটলারের ফিফটিতে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। লঙ্কানদের ৩-০তে হোয়াইটওয়াশ করে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেছে ইংলিশরা।

ওল্ড ট্রাফোর্ডে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ৬২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩৫ রান করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার, উইল জ্যাকস ও সনি বেকার দুটি করে উইকেট নেন।

রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইংল্যান্ড। জস বাটলার মাত্র ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কার মার। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ২১ বলে ৩৪ রান।

লঙ্কানদের হয়ে একটি উইকেট নেন থারিন্দু রত্নায়েকে।

Tags: ইংল্যান্ডবাটলারলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

চীনের দুই নৌযান পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান

Next Post

মেসিকে নিয়ে যে আক্ষেপ স্কালোনির

Next Post

মেসিকে নিয়ে যে আক্ষেপ স্কালোনির

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT