চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজিদ তোপে থামল ইংল্যান্ড, প্রথম দিনে ৩ উইকেট নেই পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে, খেলা চলাকালে আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী টেস্টেও বল হাতে দাপট দেখাচ্ছেন সাজিদ খান। মুলতানে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয়ের নায়ক তৃতীয় টেস্টেও উজ্জ্বল। নোমান আলীকে সঙ্গী করে ধসিয়ে দিয়েছেন ইংলিশদের ইনিংস। ব্যাট হাতে নেমে শুরুটা শোভনীয় হয়নি পাকিস্তানের। দিনের শেষ বেলায় হারিয়েছে তিন ব্যাটারকে।

পাকিস্তানের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৬৮.২ ওভার ব্যাট করে ২৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে নেমে ২৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৭৩ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। শান মাসুদ ১৬ রান এবং সৌদ শাকিল ১৬ রানে দিন শুরু করবেন।

মুলতানে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া সাজিদ রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। ২৯.২ ওভার বল করে খরচ করেছেন ১২৮ রান। পাকিস্তানের সিরিজে ফেরার আরেক নায়ক নোমান আলী মুলতানে দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নেন। রাওয়ালপিন্ডিতেও ২৮ ওভার বল করে ৮৮ রান খরচায় তিন উইকেট নেন।

ইংলিশ ব্যাটারদের মধ্যে জেমি স্মিথ ৮৯ রান করেন। বেন ডাকেট করেন ৫২ রান। এছাড়া গাস অ্যাটকিনসন ৩৯ রান এবং জ্যাক ক্রলি ২৯ রান করেন।

জবাবে নেমে ৪৬ রানেই তিন ব্যাটারকে হারায় পাকিস্তান। ইনিংস লম্বা করার আগেই ফিরে যান আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব ও কামরান গুলাম। পরে শান ও শাকিল দিন শেষ করেন।

Tags: ইংল্যান্ডপাকিস্তানরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসসাজিদ
Previous Post

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

Next Post

জেলা-মহানগরে জামায়াতের আমীর হলেন যারা

Next Post
জেলা-মহানগরে জামায়াতের আমীরের সভা, আলোচনা ও বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা-মহানগরে জামায়াতের আমীর হলেন যারা

প্রসঙ্গত বক্তা ও দর্শকরা, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাস দমন আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়: হাসনাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT