চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ কিংবদন্তি রবিন স্মিথ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিন স্মিথ

ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার রবিন স্মিথ মারা গেছেন। বয়স হয়েছিল ৬২ বছর। দেশের হয়ে ৬২ টেস্ট ও ৭১ ওয়ানডে খেলেছেন। সাবেক ব্যাটারের মৃত্যুসংবাদ দিয়েছেন হ্যাম্পশায়ারের একসময়কার সতীর্থ কেভান জেমস।

মঙ্গলবার সকালে কান্নাজড়িত কণ্ঠে দুঃসংবাদ জানান কেভান। বলেন, ‘এটা একটা দুঃখের দিন। যখন তার ক্যারিয়ারের দিকে তাকাবেন, ’৮০-’৯০ এর দশকে, তিনি ছিলেন ইংল্যান্ডের সেরা ব্যাটার। একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। বিশেষ করে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে। এমনকি সেই যুগে, যখন ওয়েস্ট ইন্ডিজে এত সব ফাস্ট বোলার ছিল। তিনি ইংল্যান্ডের কয়েকজন ব্যাটারের মধ্যে একজন ছিলেন, যারা ক্যারিবীয়দের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এবং ভালো খেলেছিলেন।’

স্মিথের বেশ আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা চলছিল। মদ্যপান এবং বিষণ্ণতার বিপক্ষে লড়ছিলেন। মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। গতসপ্তাহে পার্থে অ্যাশেজ প্রথম টেস্টে গ্যালারিতে ছিলেন। সাবেক সতীর্থ গ্রাহাম গুচ, ডেভিড গাওয়ার এবং অ্যালান ল্যাম্বের সাথে ছিলেন।

দেশের হয়ে ৭১ একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। ১৯৯২ সালে বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো ইংল্যান্ড দলের অংশ ছিলেন। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৬৭ রানের ইনিংস খেলেছিলেন, যা ২৩ বছর ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে অ্যালেক্স হেলস ১৭১ রানের ইনিংস খেলে রেকর্ড ভাঙেন।

১৯৯৬ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও ২০০৩ সাল পর্যন্ত হ্যাম্পশায়ারের হয়ে খেলা চালিয়ে যান। ক্লাবের হয়ে ২১ মৌসুম খেলেছেন। তাকে কাউন্টির সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন বিবেচনা করা হয়। অবসরের পর মদ্যপান ও বিষণ্ণতার বিপক্ষে লড়াই করেছেন।

চিকিৎসকরা আগেও বলেছিলেন, স্মিথ চারমাস ধরে হাসপাতালে ভর্তি আছেন এবং তার বেচে থাকার জন্য মাত্র দুদিন থাকতে পারে। যদিও সে যাত্রায় ফিরে আসেন। পরে আবারও অসুস্থ হয়ে পড়েন। সেসময় তারা বাবা মারা গিয়েছিলেন।

গত সপ্তাহে ইংলিশ গণমাধ্যমে স্মিথ বলেছিলেন, ‘ভেবেছিলাম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। তারপর বাবাকে এমন অবস্থায় দেখে একাকী বোধ করি। আবার অসুস্থ হয়ে পড়ি। একসময় মদ্যপানে আসক্ত হয়ে পড়ি।’

‘সবসময় এটা থেকে দূরে থাকার জন্য লড়াই করেছি। আবারও মদ্যপান শুরু করা কঠিন নয়। যে সপ্তাহ থেকে আবার শুরু করি, সেই সপ্তাহের পর যে চিকিৎসকের দেখা পাই, তিনি আমার পরিবারের সাথে কথা বলেছিলেন, বলেছিলেন আমি বাঁচব না।’

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

ফ্যাটি লিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে এনেছে একটি যুগান্তকারী ওষুধ

Next Post

দেশীয় অ্যাপ ‘কনভে’-তে বিটিআরসির জাতীয় গণশুনানি

Next Post
বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী অনলাইনে বিটিআরসির গণশুনানিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় অ্যাপ ‘কনভে’-তে বিটিআরসির জাতীয় গণশুনানি

বাংলাদেশের রাজনৈতিক নেতারা গভীর উদ্বেগে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার অসুস্থতায় দেশের মানুষ গভীর উদ্বেগে: রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT