চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন থেকে ছিটকে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুদল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। দুদলেরই এখনও সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। শেষ দুই ম্যাচ জিতে সেই সুযোগ কাজে লাগাতে চায় ইংল্যান্ড।

পুনেতে নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ নিতে চাওয়ার কথা জানিয়েছেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ হলেও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ হিসেবে গুরুত্ব দিতে চান নেদারল্যান্ডসের বোলিং কোচ রায়ান ফন ফিকের্ক।

ইংল্যান্ডের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বলেছেন, ‘অবশ্যই, আমি মনে করি না ইংল্যান্ডের আসর শেষ হয়ে গেছে, সত্যি কথা বলতে। সামনের দুই ম্যাচের জন্য খেলোয়াড়রা বেশ মুখিয়ে আছে। যে দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাছাই করতে চাই। আমার মনে হচ্ছে আগামীকাল ভালো খেলব।’

নেদারল্যান্ডসের কথা বলতে আসা ফন নিকের্ক বলেছেন, ‘দেখেন, যখন আমরা বিশ্বকাপ আসর শুরু করলাম, তখনকার কথা যদি চিন্তা করেন, দেখবেন সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের অপশন হিসেবে ছিল না। গত দুই বছর ধরে দলটি বেশ ভালোভাবে গড়ে উঠেছে। এমন পরিবেশে আসার পর প্রতিটি খেলাই মূল্যবান, সেটা হোক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অথবা সেমিতে যাওয়ার জন্য, প্রতিটি ম্যাচকে সম্মান করতে হবে। সুতরাং, প্রতিটি ম্যাচই আমাদের জন্য মূল্যবান।’

‘ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। আমার দেশ আফ্রিকায় একটি বিখ্যাত উক্তি রয়েছে- আহত মহিষকে কখনই অবমূল্যায়ন করবেন না।’

বিশ্বকাপে এখনও দুই ম্যাচ বাকি এডওয়ার্ডসের নেদারল্যান্ডসের। সমান দুই ম্যাচ করে বাকি আছে বর্তমান চ্যাম্পিয়ন বাটলারের ইংল্যান্ডেরও। ফলে সামনের দুই ম্যাচ জিততে পারলে দুদলেরই সমান সুযোগ রয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।

টেবিলের নবম স্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং সবশেষ দলটির নাম ইংল্যান্ড। আগামীকাল বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Tags: ইংল্যান্ডএমসিএওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসপুনেলিড স্পোর্টস
Previous Post

মোহনবাগানের বিপক্ষে মন মাতানো জয় পেলো বসুন্ধরা কিংস

Next Post

ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ২০১, খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল ব্যাট হাতে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ২০১, খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT