চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংসে ৪৯৮ রান করে ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 17, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য এক দলীয় ইনিংস খেলেছে ইংল্যান্ড। নেদারল্যান্ডের বিপক্ষে ইংলিশ আগ্রাসন দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথম ওয়ানডে’তে ডাচদের সামনে ৪৯৮ রানের হিমালয় সম টার্গেট ছুড়েছে ইংলিশরা! শতক তুলেছে ইংল্যান্ডের তিন ব্যাটার। ইংল্যান্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বহু রেকর্ড, হয়েছে নতুন বিশ্ব রেকর্ড।

টসে জিতে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ছিল ডাচরা। ভুলের শুরু সেখানেই। ওপেনার জেসন রয় ১ রানে ফিরে গেলেও ফিল স্লাট ও ডেভিড মালান সাবলীল ব্যাটিংয়ে তুলেছেন শতক। তখনো রানের ঝড় শুরু হয়নি আমস্টেলভিনে।

আইপিএলে চার সেঞ্চুরি করে এসেছেন কদিন আগেই। তবে দলকে শিরোপা জেতাতে পারেননি জস বাটলার। সে কারণেই হয়তো তেতে ছিলেন। ৭০ বলে বাটলারের ১৪ ছয় ও ৭ চারে ১৬২ রানে দিশেহারা ডাচ বোলাররা। বিশাল সব বাউন্ডারি হাঁকিয়েছেন। মাঠের বাইরে পাঠানো বল খুঁজে পেতেও বেগ পেতে হয়েছে ডাচ ফিল্ডারদের। শেষ দিকে লিয়াম লিভিংস্টোনও তাণ্ডব চালিয়ে ২২ বলে ৬৬ রান তুললে ৪৯৮ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।

ডাচদের দুর্বল পেয়ে রানের ফোয়ারা ছুটিয়েছে ইংল্যান্ড, এমন ভাবছেন যারা তাদের জন্য বলে রাখা ভালো। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডের। নতুন করে নিজেরাই ছাড়িয়ে গেছেন নিজেদের। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তুলেছিল ইংল্যান্ড। ২০০৬ সালে এই ডাচদের বিপক্ষেই আরও একবার ৪৪৩ রান তুলেছিল ইংল্যান্ড। একবার ইংল্যান্ড ঝড়ের কবলে পড়তে হয়েছিল সাউথ আফ্রিকাকেও। ম্যাচে ৪৩৯ রান তুলেছিল ইংলিশরা।

দ্রুত ব্যক্তিগত ১৫০ রান তোলায় ১ বলের জন্য ভাঙতে পারেননি সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ভিলিয়ার্সের ৬৪ বলের বিপরীতে ৬৫ বল খেলেছেন বাটলার। তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের করা ৭৬ বলে ১৫০ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন এদিন।

বাটলারের তাণ্ডবে এদিন শিরোনাম হতে পারেননি লিভিংস্টোন। তবে সুযোগ ছিল তারও। অল্পের জন্য মিস করে গেছেন ভিলিয়ার্সের করা ১৬ বলে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড। এক বল বেশি খেলে ৫০ রান তুলেছেন। শেষ পর্যন্ত ৬ ছয় ও ৬ চারে ২২ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

রেকর্ডের দিনে সাউথ আফ্রিকার পর ওয়ানডেতে এক ইনিংসে তিন শতক তোলা দ্বিতীয় দল এখন ইংল্যান্ড। এর আগে দুই বার এক ইনিংসে তিন সেঞ্চুরি করেছিল প্রোটিয়ারা।

Tags: ইংল্যান্ডনেদারল্যান্ডসবাটলারভিলিয়ার্সমালানলিড স্পোর্টসলিভিংস্টোন
Previous Post

পদ্মা সেতু উদ্বোধন বানচালের ষড়যন্ত্র রুখতে তথ্যমন্ত্রী’র আহবান

Next Post

সারাদেশে বন্যার ভয়াল পদধ্বনি

Next Post
বন্যার পানিতে ডুবে থাকা শিশু, আশ্রয়হীন পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বন্যার ভয়াল পদধ্বনি

নদী ভাঙনের কারণে বাড়ি ও জমি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের মানুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে নদী ভাঙনের তীব্রতা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT