চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 04, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড দলের খেলোয়াড়রা মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে প্রথম নকআউট পর্ব শেষ হয়েছে। এ রাউন্ডের মাধ্যমে শেষ ষোলোর লড়াইয়ের প্রতিপক্ষ মিলেছে। যেখানে মেক্সিকো প্রতিপক্ষ পেয়েছে ইংল্যান্ডকে। ম্যাচটি খেলার জন্য মেক্সিকোতে যাওয়ার পর বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংলিশ দলটি, খবর ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের।

বুধবার অনুষ্ঠিত রাউন্ড অব ৩২ এর ম্যাচের আগে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুমের ব্যাঘাত ঘটাতে মেক্সিকোর সমর্থকরা লাউড স্পিকার, হর্ন ও মোটরসাইকেল ব্যবহার করেছিল। এজন্য ইংল্যান্ড দল তাদের অবস্থানের বিষয়টি গোপন রাখবে আশা করেছিল। কিন্তু ইংল্যান্ডের টিম বাস হোটেলে পৌঁছালে দেখে, সেখানে আগে থেকেই শত শত স্বাগতিক সমর্থক উপস্থিত, তারা দুয়োধ্বনি দিতে থাকে।

ইকুয়েডর ফুটবল ফেডারেশন থেকে অভিযোগ পাওয়ার পর টিম হোটেলে থাকা খেলোয়াড়দের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে পাওয়া জয় উদযাপনে চারজন মারা যাওয়ায় মেক্সিকো সিটিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মেক্সিকোর স্টেডিয়াম অঞ্চলে ঝড়ের পূর্বাভাসের কারণে ফিফা খেলা শুরুর সময় এগিয়ে আনার কথা বিবেচনা করেছিল। তবে ‘প্রেস অ্যাসোসিয়েশন’র তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই খেলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেক্সিকো সিটিতে ইংল্যান্ডকে কেবল বিরূপ পরিস্থিতিরই মোকাবিলা করতে হবে না, আরও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের বাতাসে অক্সিজেনের মাত্রা কম হওয়ায় খেলোয়াড়দের সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে।

আজতেকা স্টেডিয়ামে খেলা ৮৯টি ম্যাচের মধ্যে মেক্সিকো মাত্র দুবার পরাজিত হয়েছে। ৭০টি ম্যাচে জয়ী হয়েছে এবং ১৭টি ম্যাচ ড্র করেছে। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০টি বিশ্বকাপ ম্যাচে তারা অপরাজিত রয়েছে।

Tags: আজতেকাইকুয়েডরইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টস
Previous Post

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

Next Post

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

Next Post
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগের জন্য প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

ভুয়া পুলিশ ও খেলনা পিস্তলসহ একজন আটক, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT