চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদ: তদন্তে এজবাস্টন কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 05, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিরাট ক্রিকেট ম্যাচে দর্শকদের ভিড় ও খেলোয়াড়রা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষ করেই যারা খবরের শিরোনাম করেছিলেন ‘জয়ের সুবাস পাচ্ছে ভারত’ চতুর্থ দিন শেষে সেই শিরোনাম উল্টাতে বাধ্য হচ্ছেন তারা। ম্যাককালাম-বেন স্টোকসে এ এক অন্য ইংল্যান্ড দল। যারা প্রতিপক্ষের চোখ রাঙানির বিপরীতে পাল্টা হুঙ্কার দেয়। এজবাস্টন টেস্ট জয় থেকে মাত্র ১১৯ রান দূরে ইংল্যান্ড। ৭৬ রানে জো রুট ও ৭২ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। তবে সেসব ছাপিয়ে এজবাস্টনের চতুর্থ দিনের শিরোনাম বর্ণবাদ। যার তদন্তে নেমেছে এজবাস্টন কর্মকর্তারা।

ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিক এক টুইট বার্তায় অভিযোগ করেন, এজবাস্টনে চতুর্থ দিনে ভিড়ের মধ্যে বর্ণবাদ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এছাড়াও সোমবার সন্ধ্যার পর থেকে যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বর্ণবাদের অভিযোগ পাওয়া যায়। যার ফলে তিনি তার টুইটারে লিখেন, এসব পড়া খুবই হতাশাজনক।

বিষয়টি এজবাস্টন কর্তৃপক্ষের নজরে পড়লে দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছেন খুব শিগগিরই এই ঘটনার তদন্ত করা হবে ও অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।

‘আমরা এটি জেনে খুবই দুঃখিত। যাইহোক, এই আচরণকে আমরা ক্ষমা করব না। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করব।’

এর আগে ইয়র্কশায়ার গ্রাউন্ড কর্মকর্তারা ‘এজবাস্টন ফর এভরিওয়ান’ প্রকাশ করে সমর্থকদের স্বাগত জানিয়েছিল। কেননা সম্প্রতি মাঠের বাইরে বেশকিছু অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছে ইংলিশ উগ্র সমর্থকরা। যার প্রভাবে মাঠে আসাতে দ্বিধায় পড়েছে ভারতীয় সমর্থকরা। মূলত ভারতীয় সমর্থকদের মাঠে টানতে স্টেডিয়ামটিকে সবার জন্য নিরাপদ বলে তাদের আশ্বস্ত করেছিল এজবাস্টন কর্তৃপক্ষ।

প্রতিশ্রুতি দেয়ার পরও মাঠের এমন ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে এজবাস্টন কর্মকর্তারা। বর্ণবাদের শিকার হওয়া এক ভারতীয় সমর্থক গণমাধ্যমকে জানিয়েছেন পরিস্থিতির কথা।

‘শুরুর দিকে পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। ম্যাচ শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে পরিস্থিতি ভীতিকর হতে শুরু করে। এটা এমন পর্যায়ে পৌঁছে যে তারা এক পর্যায়ে তারা আমাদের দিকে ইশারা করছিল। আমাদের দিকে তাকাচ্ছিল এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করছিল। আমাদের জাতিগত গালিগালাজ করা হয়। আমরা স্টেডিয়াম কর্তৃপক্ষকে জানিয়েছিলাম কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের আসনে বসতে বলেছিল।

এই ঘটনা জানার পর ইসিবি তাদের গভর্নিং বডির অফিসিয়াল টুইটার এক বিবৃতিতে জাতিগত নির্যাতনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে।

‘আজকের টেস্ট ম্যাচে বর্ণবাদী নির্যাতনের খবর শুনে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা এজবাস্টনের সহকর্মীদের সাথে যোগাযোগ করছি, যারা তদন্ত করে এর ব্যবস্থা নিবে। ক্রিকেটে বর্ণবাদের কোনো স্থান নেই।’

Tags: ইংল্যান্ড-ভারত টেস্টইসিবিবেয়ারস্টোরুটলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলায় ৬ জন নিহত

Next Post

গায়ে আগুন দেয়া সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন

Next Post
নেতা মো. আলমগীরের ছবি, গায়ে আগুন দেয়া ছাত্রলীগ নেতার মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ে আগুন দেয়া সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন

বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যানজট, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT