চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ধরে রাখার মিশনে যেমন হল ইংল্যান্ড দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ২০২২ আসরে ছোট ফরম্যাটের বিশ্বজয়ী ইংল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে ইংলিশদের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ বাটলার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডানহাতি পেসার জফরা আর্চার।

কনুইয়ের চোটে ভোগা আর্চার প্রায় একবছর পর দলে ফিরলেন। গতি তারকা সবশেষ ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের মে মাসে। পরে চোটের জন্য ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি। ২০২১ সাল থেকে নানান চোটে ভুগছিলেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা পেসার।

অভিজ্ঞ পেস-অলরাউন্ডার ক্রিস জর্ডানকে ফেরানো হয়েছে। ইংল্যান্ডের হয়ে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন তিনি। টপঅর্ডারে অধিনায়ক বাটলারের সাথে উইল জ্যাকস, ফিল সল্ট, জনি বেয়ারস্টোর থাকছেন, আছেন বাঁহাতি বেন ডাকেটও। স্পিন-অলরাউন্ডার মঈন আলী জায়গা পেয়েছেন।

মিডল অর্ডারে হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারেনের পর লোয়ারঅর্ডারে লেগ স্পিনার আদিল রশিদ ও টম হার্টলিতে ভরসা রেখেছে ইংল্যান্ড। একই দল ২২মে থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও খেলবে।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

দলে কোনো পরিবর্তন করতে ২৫ মে’র আগে আইসিসিকে জানাতে হবে। এরপর যেকোনো দলের কোনো পরিবর্তনে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচি টপলে, মার্ক উড।

Tags: আইসিসিআর্চারইংল্যান্ডজর্ডানপাকিস্তানবাটলারলিড স্পোর্টস
Previous Post

তীব্র গরম আর লোডশেডিংয়ে ভালো নেই শিক্ষক-শিক্ষার্থীরা

Next Post

এপ্রিলে টানা ৭ বার দাম কমে বছরের সর্বনিম্ন মূল্যে স্বর্ণ

Next Post
সোনার গহনা ও কানের দুলের ছবি, বাংলার ঐতিহ্যবাহী অলংকার. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলে টানা ৭ বার দাম কমে বছরের সর্বনিম্ন মূল্যে স্বর্ণ

তীব্র তাপপ্রবাহে মানুষ পানিতে ভিজছে, শিশু ও বৃদ্ধরা পানির জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে কমতে পারে তাপদাহ, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT