চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন অ্যাশেজকে স্প্রিন্ট নয় ‘ম্যারাথন’ বললেন ইংল্যান্ড কোচ ম্যাককুলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনেই পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের সমাপ্তি হয়েছে। অজি পেসার স্টার্কের রেকর্ড গড়া বোলিং ও ট্র্যাভিস হেডের সেঞ্চুরিতে ইংলিশদের ‘বাজবল’ স্টাইলেই কুপোকাত করল অস্ট্রেলিয়া। সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে লিড এখন অজিদের। ম্যাচশেষে এমন হারে ইংলিশদের কিউই কোচ ব্রেন্ডন ম্যাকক্যালাম আশেজকে স্প্রিন্ট নয় ‘ম্যারাথন’ হিসেবে উক্তি দিয়েছেন।

ইংলিশরা পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে ১৭২ রানে হারায় সব উইকেট। জবাবে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। স্টিভেন স্মিথের দল ১৩২ রানে গুটিয়ে গেলে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ইংল্যান্ড। ১৬৪ রানে ইংলিশদের দ্বিতীয় ইনিংস থামলে ২০৫ রানে লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনেই হেডের ৬৯ বলের সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে স্বাগতিকরা জয় পায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাকক্যালাম বলেছেন, ‘খুব বাজে দিন ছিল এটি। আমি ভেবেছি ২০০ এর অধিক রান অনেক ভালো টার্গেট ম্যাচ রক্ষার জন্য। যেভাবে হেড ব্যাটিং করছিলেন তাতে মনে হয়েছে আমাদের আরো ২৩০ রান প্রয়োজন ছিল।’

‘আমার বিশ্বাস দলের মধ্যে ঐক্য বাড়ানো উচিত। আমরা জানি এমন হার সত্যিই বেদনাদায়ক। শুধু আমাদের জন্য নয়, যারা ইংলিশ ক্রিকেটের সমর্থক তাদের জন্যও। এটা স্প্রিন্টও নয়, ম্যারাথন। আমাদের বাজে দিন ছিল। তবে আমরা এর আগেও নিজেদের রূপে ফিরে ভালো কিছু করেছি যার নজির আগে আছে। যা আমাদের পরিকল্পনাতেও আছে। সামনের চার টেস্টে এখন বেশ গুরুত্বপূর্ন।’

৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আসন্ন ম্যাচটি ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট দল। ব্রিসবেন টেস্টের আগে ১০-১২ দিন সময় পাচ্ছি। দলকে আরো সমৃদ্ধ করতে, আত্মবিশ্বাস বাড়াতে ব্রিসবেন টেস্টের আগে যা অনেক সময়।’

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডট্র্যাভিস হেডলিড স্পোর্টস
Previous Post

তাইজুলের মাঝে রফিকের ছায়া দেখছেন আশরাফুল

Next Post

হেডকে ওপেনার হিসেবে দেখতে চাচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক

Next Post
অস্ট্রেলিয়া ক্রিকেটাররা মাঠে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেডকে ওপেনার হিসেবে দেখতে চাচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম মাঠে, ক্যাপশন ও সেঞ্চুরির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ইনিংসে যে কারণে মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা করা হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT