চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 21, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়রা মাঠে, একটি ব্যানারে লেখা 'LAS MALVIVAS SON CULMINADAS'. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর বিতর্কিত রাজনৈতিক ব্যানার উঁচিয়ে উদযাপনে মেতে ওঠে আর্জেন্টিনা ফুটবল দল। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলারদের হাতে দেখা যায় ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা ব্যানার। এর প্রতিক্রিয়ায় খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি উঠেছে। 

ইংল্যান্ডের বিপক্ষে স্পর্শকাতর এই উদযাপনে অংশ নেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বেশ কয়েকজন আর্জেন্টাইন তারকা। তাদের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ, চেলসির এনজো ফের্নান্দেজ এবং টটেনহ্যাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো। এর জের ধরে যুক্তরাজ্যে উঠেছে তাদের ওয়ার্ক ভিসা বাতিলের দাবি। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, এমন শাস্তির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে হওয়া ৭৪ দিনের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দেয় এই রাজনৈতিক প্রদর্শন। ম্যাচ শেষে লিসান্দ্রো মার্টিনেজ বলেছিলেন, ‘এটি আবেগঘন মুহূর্ত। দেশের সার্বভৌমত্বের বার্তা দেওয়াই ছিল লক্ষ্য।’

ঘটনার পরপরই যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সহযোগী নীল গার্ডিনার সহ বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক আর্জেন্টাইন ফুটবলারদের ভিসা বাতিলের দাবি জানান।

‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যেসব আর্জেন্টাইন খেলোয়াড় ব্রিটেন-বিরোধী সেই কুরুচিপূর্ণ আচরণে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের যুক্তরাজ্যের কাজের ভিসা বাতিল করা উচিত। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া উচিত নয়।’ বলেন নীল গার্ডিনার।

বিশ্লেষকদের ধারণা, প্রিমিয়ার লিগের তিন তারকার ভিসা বাতিলের যে, জোরালো গুঞ্জন তৈরি হয়েছে, তা আইনি কোনো ভিত্তি না পেয়ে কেবল কূটনৈতিক ও রাজনৈতিক বাগযুদ্ধেই সীমাবদ্ধ থাকবে। তবে এএফএ এবং সংশ্লিষ্ট ফুটবলাররা ফিফার পক্ষ থেকে বড় অংকের আর্থিক জরিমানা বা সতর্কবার্তার মুখে পড়তে পারেন।

Tags: আর্জেন্টিনাইপিএলইংল্যান্ডফকল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টস
Previous Post

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

Next Post

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

Next Post
নদীর পাড়ে একজন পুরুষ ও শিশু, সমুদ্রের নৌকা ও শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

খাল থেকে উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রের ছবি, কিশোরগঞ্জ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT