চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে পারিবারিক গল্পে দর্শক মাতানো নাটক

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 18, এপ্রিল 2026
in বিনোদন
A A

নাটক থেকে ‘পারিবারিক মেলবন্ধনের গল্প উধাও’ এমন অভিযোগ প্রায়ই শোনা যেত! এমন ধারণাকে ভুল প্রমাণ করলো চ্যানেল আইয়ের পারিবারিক আবেগ ইমোশনের নাটক ‘এটা আমাদেরই গল্প’, এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রদর্শীত হয়েছে এই নাটক। পরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটির প্রতি অ্যাপিসোড। আর দুই মাধ্যমেই নাটকটি হুমড়ি খেয়ে দেখেছেন দর্শক।

এবার শেষ হতে চলেছে ‘এটা আমাদেরই গল্প’! রাজধানীর উত্তরায় চলছে নাটকটির শেষ লটের শুটিং। ৭ মাসের এই জার্নিতে নির্মাতা রাজ এক করেছিলেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ একঝাঁক জনপ্রিয় অভিনেতাকে।

শনিবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে রাজ জানালেন, শেষ হতে চলেছে ‘এটা আমাদেরই গল্প’! এদিন সংবাদ সম্মেলনে গুণী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বলেন, সব শ্রেণির মানুষের কাছে ‘এটা আমাদেরই গল্প’ তুমুল জনপ্রিয়। একজন সিএনজির ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ‘ও, এটা আমাদেরই গল্পের মা আপনি!’ আবার একদম এলিট ক্লাসের একজনও একই প্রশংসা করেন। এটা আমাদের সার্থকতা। এটা আমাদের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সার্থকতা। যদিও উনি প্রশংসা করলে বিব্রত হন।”

এই নাটকের অভিজ্ঞতা জানতে চাইলে সংবাদকর্মীদের উদ্দেশে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, আমাদের ৭ মাসের জার্নি শেষ হচ্ছে। সাতটা লট করেছি, এটাই লাস্ট। ৭ মাস আগেও যখন আপনারা এসেছিলেন, আমি বলেছিলাম ‘মানুষ ফ্যামিলির গল্প দেখতে চায়, এসব নাটক দেখতে মানুষ অপেক্ষা করে।’ এখন কতোটুকু অপেক্ষা করে, সেটা আপনারা বলতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমার ক্যারিয়ারে গত ২০ বছর আমি দেখিনি কোনো অ্যাপিসোডের জন্য মানুষ এতোটা অপেক্ষা করে, যা দেখলাম ‘এটা আমাদেরই গল্প’ করে!

অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, আমি অনেক দিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি, সেটা ‘এটা আমাদেরই গল্প’র কারণে। নির্মাতা রাজকে ধন্যবাদ, আবার এমন গল্পের নাটক ফিরিয়ে আনার জন্য।

অভিনেত্রী কেয়া পায়েল বলেন,“সবসময় চাইতাম অভিনেত্রী হিসেবে এমন কাজ করতে চাই যেটা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। ‘এটা আমাদেরই গল্প’ করার পর মনে হয়েছে, কাল থেকে যদি অভিনয় ছেড়ে দেই তবু আমার কোন আফসোস থাকবে না। কারণ আমি এমন অসাধারণ একটি সিরিয়াল করতে পেরেছি। এই সিরিয়ালটি আমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে।”

অভিনেত্রী সুনেরাহ বলেন,“আমার চরিত্রটিও যে এতো সাড়া পাবে, এটা আমি ভাবিনি। আমার জীবনে এটা অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। একটা সুন্দর পরিবার পেয়েছি, সবার সাথে বন্ডিং, মজা মাস্তি- সাথে কাজটা ভালো করার তাগিদ; সব মিলিয়ে ‘এটা আমাদেরই গল্প’ বেস্ট প্যাকেজই বলবো।”

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, আমাদের খারাপ লাগছে যে, ‘এটা আমাদেরই গল্প’- একদম শেষ পর্যায়ে। খুব শিগগির এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না, এই সেট আর এই গল্প ফিরবে কিনা! কিন্তু আপনাদের সবাইকে মিস করবো, এবং এই গল্পের দর্শকদের মিস করবো।

খায়রুল বাসার বলেন, আমার জন্য রাজ ভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে। এতোগুলো মানুষ আমরা ৭ মাস ছিলাম, একটা পরিবারের মতো সবাই ছিলাম। এই নাটকটি যখন আমি দর্শক হিসেবে দেখেছি, নানা জায়গায় ইমোশনাল হয়েছি। এই নাটকে আমার নাম সামীর, অনেকে মানুষ আমার প্রকৃত নাম জানেন না; কিন্তু সামীর নামে চেনেন। আমার মনে হয়, মানুষ আমাকে সামীর নামেই চিনুক!

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলাম মিঠুমোস্তফা কামাল রাজরাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসিনেমাসুনেরাহ বিনতে কামাল
Previous Post

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

Next Post

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

Next Post
ছবি: সংগৃহীত

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT