চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে সহযোগিতায় মেটা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 10, মার্চ 2023
in নারী
A A
নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে মেটার উদ্যোগে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে মেটা, যা আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল।

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মেটা ও ব্র্যাক “ডিজিটাল স্পেসে নারী ও তরুণদের ক্ষমতায়ন “এমপাওয়ারিং উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডিজিটাল স্পেসেস” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে।

গতবছর ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নেয়া যৌথ উদ্যোগ ও ডিজিটাল সচেতনতা বিষয়ক অর্জন নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে। তাদের এই কার্যক্রম নারীদের ডিজিটাল ক্ষেত্রের সাথে যথাযথভাবে পরিচিত হতে ও নিরাপদে তা ব্যবহার করতে সাহায্য করছে।

ব্র্যাক-এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম ডিরেক্টর নবনীতা চৌধুরী বলেন, “ডিজিটাল অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের নায্যতা নিশ্চিত করতে হবে, যেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুরুষ ও নারীর মধ্যে ব্যবধান অনেক বেশি।’’

মেটা এবং তাদের পার্টনার, ব্র্যাক-এর পরিচালিত প্রোগ্রামে এখন পর্যন্ত ৫ লাখ অংশগ্রহণকারী অনলাইন নিরাপত্তা, প্রাইভেসি টুল ও ভুল তথ্য মোকাবেলা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশই ছিলেন নারী। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সাহায্যে প্রায় ১ কোটি নারী ও তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছে। কার্যকারিতা-পর্যালোচনা থেকে দেখা যায়, ট্রেনিং প্রোগ্রাম শুরুর আগে যেখানে অংশগ্রহণকারীদের ৬২% জানতেন যে, কীভাবে একটি ইতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট বজায় রাখতে হয়, সেখানে বর্তমানে  ৯৮% অংশগ্রহণকারীই বলেছেন, তারা এখন এই ব্যাপারে জানেন।

এছাড়া বাংলাদেশী নারীদের সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মেটা সামগ্রিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। এর সাহায্যে নারী উদ্যোক্তারাও ডিজিটাল টুল ব্যবহার করে অনলাইন কমিউনিটি তৈরি করতে পারবেন, যা তাদের ব্যবসা গড়ে তুলতে ও প্রসারে সাহায্য করবে।

মেটা-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি প্রোগ্রামস ডিরেক্টর বেথ অ্যান লিম বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তর অনলাইনে নারীদের অংশ্রগ্রহণ বৃদ্ধি করেছে এবং তাদের ক্ষমতায়নে সাহায্য করছে। আশা করছি, অংশীদারদের সাথে নিয়ে অনলাইন সুরক্ষা ও আর্থিক স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার উপর কর্মশালার আয়োজনকে এগিয়ে নিতে পারবো। আমরা জানি, এখনো অনেক নারীকেই তাদের বাড়িতে অসম পরিমাণ দায়িত্বের ভার নিতে হয়। অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবসাক্ষেত্রের সুযোগসমূহ এই নারীদের দ্বারপ্রান্তে আনতে সাহায্য করবে।’’

গত বছর আইসিটি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ উইমেন’স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং লাইটক্যাসল পার্টনারের সাথে মিলিতভাবে মেটা বাংলাদেশে তাদের শিমিনসবিজনেস প্রোগ্রাম নিয়ে এসেছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার প্রসারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সংযোগ প্রদান করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য দেশের ১০ হাজারের বেশি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের ক্রেতাদের সাথে আরও ভালোভাবে যুক্ত করতে সাহায্য করা।

Tags: ব্র্যাকমেটা
Previous Post

‘রমজানের ইফতারে খেজুরের সংকট হবে না’

Next Post

দুর্নীতির মামলায় ‘বরবাদ’ খ্যাত নায়ক বনির নাম

Next Post
নায়ক বনির ছবি, তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির মামলায় ‘বরবাদ’ খ্যাত নায়ক বনির নাম

কুয়েটের শিক্ষার্থীরা হুয়াওয়েতে যোগদানের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শীঘ্রই হুয়াওয়েতে যোগ দিবে কুয়েটের নির্বাচিত শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT