চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে ৩ গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
2:01 অপরাহ্ন 13, অক্টোবর 2025
in জনপদ
A A
সাভারে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ ও মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। এছাড়া আরও দুটি কারখানার রিজাইনকৃত শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আইডিএস গ্রুপের ফ্যাশান ফোরাম লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেন কতৃপক্ষ। এছাড়া সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টসের লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

শিল্প পুলিশ জানায়, গতকাল বিভিন্ন দাবিতে কারখানাটি কয়েক হাজার শ্রমিক উৎপাদন বন্ধ রেখে হট্টগোল শুরু করেন। পরে এক পর্যায়ে কর্মকর্তাদের সাথে মারামারি হয় তাদের। পরে আজ মালিকপক্ষ কারখানাটি ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে কারখানায় প্রবেশ করতে না পেরে যার যার বাসায় ফিরে যান। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অপরদিকে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও মিছিল করেছে শ্রমিকরা। সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর  টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টসের লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় দুটি কারখানার রিজাইনকৃত শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকরা বলেন, কারখানা দুটির রিজাইনকৃত শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা দ্রুত পরিশোধ করতে হবে তা না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Tags: গার্মেন্টস কারখানাসাভার
Previous Post

ইসরায়েলে ট্রাম্প, স্বাগত জানালেন নেতানিয়াহু

Next Post

‘জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য ব্যক্তিগত’

Next Post
জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্য প্রদান করছেন একজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

'জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য ব্যক্তিগত'

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ৫৪ শতাংশ নারী যৌন সহিংসতার শিকার: বিবিএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT