অভিযোগপত্র গ্রহণের আগে পূর্বানুমতির বিধান ছিলো শুধু সরকারি কর্মচারীদের জন্য। এবার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের কর্মচারীরাও এই সুবিধা পাবেন। এ নিয়ে আইন পাশের সমালোচনা করে সাবেক জেলা জজ মঈদুল ইসলাম বলেছেন, এর ফলে লাল ফিতার দৌরত্ম্য বাড়বে আর বড়দের পর এখন ছোটরাও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাবে। দুদকের আইনজীবী বলেছেন, আইনটির বিষয়ে তাদের আপত্তি থাকলেও এটি আসামি গ্রেপ্তারে বাধা হবে না।







