বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে বন সংরক্ষণ আইন ও নীতিমালার ওপর গুরুত্বারোপ করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। রাজধানীতে দ্বিতীয় জাতীয় বন জরিপের উদ্বোধনীতে বক্তারা বলেন, দক্ষ বন ব্যবস্থাপনা গড়ে তুলতে যথাযথ পরিকল্পনা ও কার্যকরের বিকল্প নেই।







