চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্গম দ্বীপে মানসম্পন্ন প্রসূতি সেবা নিশ্চিত হলে মা ও শিশু মৃত্যুর হার কমবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 25, মার্চ 2024
in স্বাস্থ্য
A A
বাংলাদেশের দ্বীপে স্বাস্থ্যসেবা উন্নয়নে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসূতি ও নবজাতকের জীবন বাঁচাতে দুর্গম দ্বীপে মিডওয়াইফসহ স্বাস্থ্যকর্মীদের নেতৃত্বে মানসম্পন্ন সেবা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা। এতে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ এবং চরগুলোতে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হবে বলে মত দিয়েছেন তারা।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত বাংলাদেশে স্বাস্থ্য সেবার অভিগম্যতা, ব্যাপ্তি এবং স্থায়িত্ব বৃদ্ধির মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এই মত প্রকাশ করেন বিশিষ্টজনেরা।

এই ধরনের স্বাস্থ্যসেবা মডেলের সম্প্রসারণের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ অনুযায়ী মা ও শিশুমৃত্যু কাঙ্ক্ষিত হারে নামিয়ে আনা সম্ভব হবে। তাই কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত এই কর্মশালায় মিডওয়াইফদের জন্য প্রণীত জাতীয় নীতিমালা ২০১৮ অনুযায়ী সারা দেশে মিডওয়াইফারি শিক্ষা এবং সেবা ক্রমাগত শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর মনীশ কুমার আগ্রাওয়াল স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ আলোচক ছিলেন জেপিজি স্কুল অফ পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রামের প্রধান ডা. শারমিনা রহমান। ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় মিডওয়াইফারি-লেড হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অভিজ্ঞতাগুলো কর্মশালায় তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকারের সহযোগিতায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এই প্রকল্পের মাধ্যমে প্রসূতি, নবজাতক ও শিশু মৃত্যু প্রতিরোধে প্রশিক্ষিত ধাত্রী এবং স্বাস্থ্যকর্মীদের নেতৃত্বে কার্যকর কৌশল অনুসরণ করে বিচ্ছিন্ন দ্বীপ দুটিতে সফলভাবে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তোলে। সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত দুই বছরের এ প্রকল্প ৩০ হাজারের বেশি নারী ও শিশুকে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

প্রকল্পটি স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত দ্বীপগুলোতে সাশ্রয়ী, নিরাপদ, মাতৃত্ব এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে। এতে প্রসূতি ও নবজাতক সেবা প্রদানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি পায়।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পরিচালক এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রচার ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. ইকবাল কবির, সুইডেন দূতাবাসের স্বাস্থ্য উপদেষ্টা ড্যানিয়েল নোভাক, ব্রিটিশ হাইকমিশনের স্বাস্থ্য উপদেষ্টা ডা. মো. শফিকুল ইসলাম ও সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশনের প্রতিনিধি আন্না এমিলিয়া।

Previous Post

বিএনপি-জামায়াতের উদ্দেশ্য জনগণকে অত্যাচার করা : শেখ পরশ

Next Post

‘কাজী মারুফ এখনো ফুরিয়ে যায়নি, ভালো কিছু নিয়ে ফিরছি’

Next Post
কাজী মারুফের নতুন ছবি, তিনি একজন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাজী মারুফ এখনো ফুরিয়ে যায়নি, ভালো কিছু নিয়ে ফিরছি’

দ্য বুর্জ খলিফা ডুবে যাওয়া সূর্যাস্তের সময়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ ভ্রমণে নতুন ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT