চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দল যেখানে খেলতে দেয়, আমি সেখানে খেলবো’

বলেছেন পারভেজ হোসেন ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 26, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে দর্শকদের সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটানসের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী ম্যাচে জাতীয় দলের নিয়মিত এই ক্রিকেটার আলো ছড়ালেও সিলেট ৮ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। জাতীয় দলের এই ওপেনারকে সিলেটের জার্সিতে দেখা গেছে ৪ নম্বরে। চমক হলেও ম্যাচ শেষে ইমন জানালেন, যে কোনো পজিশনে ব্যাটিং করতেই প্রস্তুত তিনি।

৩৩ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন, যেকোনা পজিশনে ব্যাটিং করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি।

বলেছেন, ‘প্রস্তুতিটা এখান থেকেই নিচ্ছি। এটা একটা ভালো সুযোগ আমার জন্য। যে কোনো খেলায় নিজেকে প্রস্তুত রাখা প্রয়োজন। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। টিম যেখানে খেলতে দেয়, আমি সেখানে খেলবো। তবে একজন ওপেনার হিসেবে ওপেনিং করতে পছন্দ করি। ওপেন করলে আরও বড় ইনিংস হতে পারতো। আবার নাও হতে পারতো। টিম আমাকে যেখানে খেলিয়েছে, আলহামদুলিল্লাহ।’

সিলেটে আজ কুয়াশার প্রভাব লক্ষ্য করা গেছে। সন্ধ্যা হওয়ার পর থেকে ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করে, যা খেলায় সরাসরি প্রভাব ফেলে। ২৩ বর্ষী ব্যাটার বলেছেন, ‘শুরুতে যেরকম উইকেটে ব্যাটিং করছি কিন্তু সেকেন্ড হাফে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে কুয়াশার জন্য। বল সুন্দরভাবে আসছিলো। আমি কিপিংও করেছিলাম। তাই সেকেন্ড হাফে ব্যাটিং করা একটু ইজি ছিল।’

Tags: ইমনবিপিএল-২০২৬রাজশাহীলিড স্পোর্টসসিলেট
Previous Post

তারেক রহমান: স্বদেশ প্রত্যাবর্তন ভিডিওর ভিউ ৩০ কোটি

Next Post

সাংবাদিকদের রাজনীতিতে না জড়ানোই ভালো: তারেক রহমান

Next Post
তারেক রহমানের সাক্ষাৎকারের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের রাজনীতিতে না জড়ানোই ভালো: তারেক রহমান

জনসমাগমে জিয়াউর রহমানের কবর জিয়ারত, বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT