চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের সেঞ্চুরিতে জিতেছে আবাহনী, রূপগঞ্জকে হারাল মোহামেডান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 06, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player celebrating after scoring a century in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। তার সেঞ্চুরিতে ৩২৩ রানের বড় সংগ্রহে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় ম্যাচে এটি তাদের প্রথম জয়।

দিনের অপর ম্যাচগুলোর মধ্যে জয় পেয়েছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলেছে মোহামেডান। পারটেক্স জিতেছে ৩ উইকেটে।

ইমনের ১২৪ বলে ১২৬ ও মোহাম্মদ মিথুনের ৭২ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩২৩ রান তোলে আবাহনী। জবাব দিতে নেমে গুলশান থামে ১৬১ রানে, আবাহনী জয় তোলে ১৬২ রানে। আসাদুজ্জামান পায়েল ৩ উইকেট ও আজিজুল হাকিম নেন ২ উইকেট।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডানের ম্যাচ তেমন জমেনি। আগে ব্যাট করা রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে ২২ রান তোলে। পেসার ইবাদত হোসেন, স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট। জবাবে ৩ উইকেট হারিয়ে ২২৫ রান করে মোহামেডান। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

দিনের অপর ম্যাচে জাকির হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শামিম হোসেন (৬৯) ও শাহাদাত হোসেনের (৬৪) রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে। মোহর শেখ ও আলাউদ্দিন বাবু ২টি করে উইকেট নেন। জবাবে আলাউদ্দিন বাবুর ৭৮ ও অধিনায়ক সাব্বির রহমানের ৫৩ রানে ভর করে ৩০৩ রান তুলে জয় নিশ্চিত করে পারটেক্স।

Tags: আবাহনীইমনতামিমপারটেক্সপ্রাইম ব্যাংকমোহামেডানরুপগঞ্জলিড স্পোর্টসসাব্বির
Previous Post

‘নাহিদ এগ্রো ফার্ম’ দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Next Post

মাগুরা প্রতিদিন কার্যালয়ে তথ্য অধিদপ্তরের পরিদর্শন দল

Next Post
তথ্য অধিদপ্তর পরিদর্শন দল মাগুরা অফিসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরা প্রতিদিন কার্যালয়ে তথ্য অধিদপ্তরের পরিদর্শন দল

দুই যুবক গ্রেপ্তার, আইএসপিআর অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪২৭: আইএসপিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT