ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমা স্টোনের সিনেমা ‘পুওর থিংস’ ১০ মিনিটেরও বেশি সময় ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে। ছবিটি মন জয় করে নিয়েছে দর্শক-সমালোচকদের।
শুক্রবার ‘পুওর থিংস’ ছবিটি উৎসবে দেখানো হয়েছে। এবার গোল্ডেন লায়নের লড়াইয়ে ২৩টি ছবির মধ্যে একটি এটি। সায়েন্স ফ্যান্টাসি ব্ল্যাক কমেডি ঘরানার এই ছবিতে এমা স্টোন এক মৃত থেকে জীবিত করা নারীর চরিত্রে অভিনয় করেছেন। এক পাগলাটে বিজ্ঞানী মৃত এমাকে জীবিত করে তোলেন। এরপর ঘটে নানা ঘটনা।
ছবির প্রিমিয়ারে এমা উপস্থিত ছিলেন না হলিউড চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে। নির্মাতা ইয়োর্গস লানথিমস জানান এমা চরিত্রটি পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন।
নির্মাতা আরও জানান, চরিত্রটি যেমন যে তার মাঝে কোনো লজ্জা থাকা যাবে না। এমা তার শরীরের সকল জড়তা ঝেড়ে ফেলে অভিনয় করেছেন।
এলিমেন্ট প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমা স্টোন ও মার্ক রফেলোকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উইলিয়াম ডিফো, র্যামি ইউসুফ, জেরর্ড ক্যার্মিসেল, ক্রিস্টোফার অ্যাবোট, মার্গারেট কুয়েলি, ক্যাথরিন হান্টার, সুজা বেম্বা ও ওয়েন ব্রেট। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
পুরো আয়োজনের পরিচালক হিসেবে আছেন আলবের্তো বারবারা। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামবে আগামী ৯ সেপ্টেম্বর।
সূত্র: হিন্দুস্তান টাইমস









