চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ইমার্জিং এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 25, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছিল শ্রীলঙ্কা-এ দল। পাকিস্তান শাহীনস হয়েছিল গ্রুপ ‘বি’ রানার্সআপ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপামঞ্চে উঠেছে লঙ্কান দল।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৫ রান তোলে তারা। জবাবে নেমে ১৬.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা।

আগে ব্যাটে নামা পাকিস্তান ব্যাটারদের মধ্যে ভালো করেন ওমর ইউসুফ। একপ্রান্ত আগলে রেখে পাকিস্তান ওপেনার ৪৬ বলে ৬৮ রান করেন। বাকিদের মধ্যে তিনজন দুঅঙ্কের ঘরে পৌঁছান। হায়দার আলী ১৪, আরাফাত মিনহাস ১০ ও মোহাম্মদ ইমরান ১৩ রান করেন।

লঙ্কা বোলারদের হয়ে দুশন হেমন্ত ৪ উইকেট নেন। নিপুন রানশিকা ও ইশান মালিঙ্গা দুটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে ২৪ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। যশোদা লঙ্কা ১১ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেটের পতন হয় ৮৮ রানে। ২০ বলে ৪৩ রান করে ফিরে যান লাহিরু উদারা। ১০৫ রানে নুয়ানিদু ফের্নান্দো ৯ রানে ফিরে গেলে জুটি ভাঙে। পরে সাহান আরাচ্চিগেকে নিয়ে জয় নিশ্চিত করেন আহান বিক্রমাসিংহে। ৪৬ বলে ৫২ রান করেন আহান, আরাচ্চিগে অপরাজিত থাকেন ১৭ রানে।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদি।

Tags: ইমার্জিং এশিয়া কাপফাইনাললিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

এগুলো নিয়ে কিছু বলতে চাই না: তহুরা

Next Post

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Next Post
বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান পেশাদার সামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT