চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর অলরাউন্ড জ্বলে ওঠাও ঠেকাতে পারল না হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 13, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমার্জিং এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। আসরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বল হাতে খুব একটা ভালো করতে পারেনি সাইফ হাসানের দল। ব্যাট হাতে লড়াই করেও শেষঅবধি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৮ রানে হেরেছে ইমার্জিং টাইগার বাহিনী।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে নেমে আশা জাগিয়েও ৪৮.৩ ওভারে ৩০১ রানে সবকটি উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস।

টস হেরে ব্যাটে নেমে সেঞ্চুরি তুলে নেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। ১২৪ বলে ১৩৩ রান করেন তিনি। মিনোদ ভানুকার ৫৭ ও পাসিন্দু সুরিয়াবান্দারার ৪৩ রানে ৮ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ পায় স্বাগতিক দল।

টাইগারদের হয়ে তিনটি করে উইকেট নেন সৌম্য সরকার ও রিপন মণ্ডল। একটি করে উইকেট নেন রাকিবুল ও মেহেদী।

জবাবে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। একপ্রান্ত দিয়ে দ্রুত গতিতে তামিম রান তুললেও অন্যপ্রান্তে মন্থর ছিলেন নাঈম। প্রথম ১৯ বলে ৯ রান, টানা দুই ছক্কা মেরে আশা জাগালেও ২৫ বলে ২২ রান করে ফেরেন সাজঘরে। ৩৭ বলে ৫১ রান করে আউট হয়ে যান ঝড়ো শুরু করা তামিমও।

সাইফ হাসান, সৌম্য ও রাকিবুল হাসানের ব্যাটে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখলেও ইনিংস থামে ৪৮.৩ ওভারে ৩০১ রানে। ৪৬ বলে ৫৩ রান করেন সাইফ। সৌম্য করেন ৪৬ বলে ৪২ রান। ৩৬ বলে ৪০ রান করেন বাঁহাতি স্পিনার রাকিবুল।

শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মাদুশান ও দুশান হেমন্ত নেন তিনটি করে উইকেট। সাহান আরাচ্চিগে নেন দুটি উইকেট।

আট দলের ইমার্জিং এশিয়া কাপে খেলা হচ্ছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপের অপর দুই দল আফগানিস্তান ও ওমান। ১৫ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানে হেরেছে ওমান।

Tags: ইমার্জিং এশিয়া কাপতানজিদবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাইফসৌম্য
Previous Post

জবি কর্মচারিকে মারধর, হকার আটক

Next Post

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় দু’ঘণ্টা পর নামল ফ্লাইট

Next Post
বৈরী আবহাওয়ায় কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় দু’ঘণ্টা পর নামল ফ্লাইট

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল লোগো, নৌকা প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT