চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বন্ধে ইলন মাস্কের খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 30, মার্চ 2023
in তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্কের ছবি, তিনি একটি পেশাদার স্যুট পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজ এবং মানবতার উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ঝুঁকি নিয়ে সতর্ক করে ১ হাজারেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতাদের একটি খোলা চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইলন মাস্ক।

মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চিঠিতে প্রযুক্তি ল্যাবগুলোকে চলতি মাসেই লঞ্চ হওয়া চ্যাট জিপিটি-৪ এর চেয়ে বেশি শক্তিশালী সিস্টেম তৈরির ক্ষেত্রে সতর্ক করেছেন তিনি। চ্যাট জিপিটি মার্কিন প্রতিষ্ঠান ওপেন এআই দ্বারা উদ্ভাবিত একটি প্রযুক্তি যার সহ প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক।

চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে ‘শেয়ারড সেফটি প্রটোকল’ বা এক ধরনের বিরতি নেয়ার কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যদি বিরতি প্রক্রিয়া দ্রুত কার্যকর করা না যায়, তাহলে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেয়া উচিৎ এবং একটি স্থগিতাদেশ দেওয়া উচিৎ।

অলাভজনক প্রতিষ্ঠান ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত এই চিঠিতে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এবং বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের সভাপতি রাচেল ব্রনসনও স্বাক্ষর করেছেন।

চিকিৎসা ও মানসিক পরামর্শের জন্য মানুষ এই ধরণের সিস্টেমগুলির উপর নির্ভর করা শুরু করেছে যার খারাপ প্রভাব নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশদ বিবরণ ভুল পাওয়ার জন্য সরঞ্জামগুলির সমালোচনা করেছেন তারা।

এই ধরণের সিস্টেম ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতার হওয়ার জাল ছবি এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ভয়েস নকল করার ভিডিও তৈরি করছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনকে প্রভাবিত করছে।

Tags: ইলন মাস্কএআইকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনে এমএফসির উদ্বেগ

Next Post

যুগ্ম সচিবের ভূমিকা বেআইনী বলছেন সাবেক সচিবরা

Next Post
সুলতানা জেসমিনের মৃত্যু নিয়ে প্রতিবাদ ও মানববন্ধন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুগ্ম সচিবের ভূমিকা বেআইনী বলছেন সাবেক সচিবরা

রোজায় স্বাস্থ্যকর খাবার ও ফলের প্লেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজায় স্বাস্থ্যকর খাবার নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT