চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 02, মার্চ 2024
in তথ্যপ্রযুক্তি
A A
স্যাম অল্টম্যানের ছবি, তিনি একটি কালো পটভূমিতে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির উদ্ভাবক সংস্থা ওপেনএআই, সংস্থাটির সিইও এবং চ্যাটজিপিটির অন্যতম উদ্ভাবক স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইলন মাস্ক।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। তবে মাস্কের আনা অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি স্যাম অল্টম্যান।

২০১৫ সালে স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের সাথে মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে আচমকাই ওপেনএআইয়ের পরিচালন বোর্ড থেকে সরে দাঁড়ান তিনি। এর ৬ বছর পর স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করলেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান কথা দিয়েছিলেন ওপেনএআই অলাভজনক হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানব কল্যাণে ব্যবহার করা হবে। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ওপেন এআইকে।

২০১৮ সালে মাস্ক সরে আসার পর ওপেনএআইকে সহায়তা করে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং ২০২২ সালের নভেম্বরে সংস্থাটি থেকে বাজারে আসে বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটি।

Tags: ইলন মাস্কস্যাম অল্টম্যান
Previous Post

বেইলি রোডে আগুন: ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

Next Post

‘স্পাইডারম্যান ফোর’-এ থাকছেন টোবি?

Next Post
স্পাইডারম্যান চরিত্রের তরুণ অভিনেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'স্পাইডারম্যান ফোর'-এ থাকছেন টোবি?

পরিবারের সঙ্গে খাগড়াছড়ি ভ্রমণের ছবি, মা, বাবা ও শিশু হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে খাগড়াছড়ি যাওয়া হলো না কাস্টমস কর্মকর্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT