চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মান প্রেসিডেন্টের বিরুদ্ধে ইলন মাস্কের অপমানজনক উক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 01, জানুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
জার্মান প্রেসিডেন্টের বিরুদ্ধে ইলন মাস্কের অপমানজনক মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান প্রেসিডেন্ট ফাংক-ভাল্টার স্টাইনমায়ারের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন ইলন মাস্ক। তিনি জার্মানির অতি-ডানপন্থি এএফডির নেত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান।

সম্প্রতি প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার তার ভাষণে বাইরের প্রভাবের কথা বলেছিলেন। তারপরই মার্কিন ধনকুবের ইলন মাস্ক জার্মানির প্রেসিডেন্টের বিরুদ্ধে এই সমালোচনা করলেন।

মাস্ক কী বলেছেন?

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে মাস্ক ইংরাজিতে লিখেছেন, ”স্টাইনমায়ার হলেন গণতন্ত্র-বিরোধী স্বৈরাচারী। তার লজ্জা হওয়া উচিত।”

এর আগে অতি-ডানপন্থি দল এএফডি-র সঙ্গে যুক্ত ইনফ্লুয়েন্সার নাওমি জাইব্ট একটি পোস্ট করেন। তার উপরই প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক।

স্টাইনমায়ারের অফিস জানিয়েছে, তারা মাস্কের মন্তব্য দেখেছেন, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া জানাবেন না।

ওলাফ শলৎস যখন জার্মানির চ্যান্সেলর হন, তখন মাস্ক বলেছিলেন, ”তিনি একজন বোকা মানুষ।”

তিনি এটাও বলেছেন, ”শলৎস আগামী ফেব্রুয়ারির ভোটে হারবেন।”

এএফডি নেত্রীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা

জার্মানির অতি-ডানপন্থি পার্টির নেত্রী অ্যালিস ভাইডেলের মুখপাত্র জানিয়েছেন, তার সঙ্গে মাস্কের একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। মাস্কও বলেছিলেন, তিনি ও অ্যালিস এক্স স্পেসে আলোচনা করবেন। তার জন্য অপেক্ষা করুন।

জার্মানির ভাইস চ্যান্সেলার রবার্ট হাবেক মঙ্গলবার মাস্কের জার্মানির নির্বাচন প্রভাবিত করার চেষ্টার সমালোচনা করেছেন।

তিনি এক্স-এ লিখেছেন, ”ইলন মাস্কের কাছে প্রচুর অর্থ আছে এবং যোগাযোগের ক্ষমতা আছে। তিনি ইউরোপকে দুর্বল করতে চান। কোনো ব্যবসায়িক মডেল যেন আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে না পারে। ইউরোপ যেন তাদের ক্ষমতার যথাযথ ব্যবহার করে।”

মাস্ককে নিয়ে যুক্তরাজ্যও চিন্তিত। কারণ, তিনি সেখানকার ডানপন্থি সাংসদদের সমর্থন করে সেখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে। মাস্ক এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একাধিক আক্রমণাত্মক পোস্ট করেছেন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: ইলন মাস্কজার্মান
Previous Post

ঋণ পরিশোধে আরও সুযোগ পাচ্ছে যেসব দুর্বল ব্যাংক

Next Post

নববর্ষ পালনে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Next Post
নববর্ষ উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষ পালনে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মস্তিষ্কের ছবি যেখানে বিভিন্ন ফল ও সবজি সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষার মৌসুমে শিক্ষার্থীদের 'ব্রেন বুস্টার' যেসব খাবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT