চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সবচেয়ে ধনী ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদে উত্তেজিত ব্যক্তি, সমর্থকদের সাথে হাত উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ইলন মাস্ক। বর্তমানে তার নিট সম্পদ ৩৩৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী রেকর্ড ৩২০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে।

আজ ২৩ নভেম্বর বুধবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, টেসলার শেয়ার গত নির্বাচনের পর থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শুক্রবার একদিনে ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫২ দশমিক ৫৬ হয়েছে। যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে। টেসলার শেয়ারের ব্যাপক বৃদ্ধি এবং অন্যান্য ব্যবসায়িক সাফল্যের ফলে এই ঐতিহাসিক অর্থনৈতিক মাইলফলক অর্জিত হয়েছে।

তবে মাস্কের সাফল্য শুধুমাত্র টেসলা পর্যন্ত সীমাবদ্ধ নেই। তার ৬০ শতাংশ শেয়ার থাকা এক্সএআই নামক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান বর্তমানে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের মূল্যায়ন পেয়েছে, যা তার সম্পদে ১৩ বিলিয়ন যোগ করেছে। পাশাপাশি, তার মহাকাশ কোম্পানি স্পেসএক্সে ৪২ শতাংশ শেয়ার রয়েছে, যা জুন মাসে একটি টেন্ডার অফারে ২১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ছিল এবং এটি তার সম্পদে ৮৮ বিলিয়ন যোগ করেছে।

ইলন মাস্কের ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রো-বিজনেস মনোভাবের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। বছরের শুরুতে মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী প্রচারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার দান করেন। পরে ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের নতুন সরকারি দক্ষতা বিভাগ (ডিওজে)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন।

Tags: ইলন মাস্কধনী
Previous Post

জামায়াতে ইসলামি ভারতবিরোধী নয়: ডা. শফিকুর রহমান

Next Post

‘শোভিতা আমার সব শূন্যতা পূরণ করে দিতে পারে’

Next Post
খুশি দম্পতি পারিবারিক অনুষ্ঠানে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শোভিতা আমার সব শূন্যতা পূরণ করে দিতে পারে’

অটোচালকদের দাবির সমর্থনে জনসমাগম ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি আদায় না হলে ৩০ নভেম্বর সারাদেশে সমাবেশের ঘোষণা অটোচালকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT