চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সকে চীনা অ্যাপ উইচ্যাটের আদল দিচ্ছেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 30, জুলাই 2023
in তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্কের চেহারা ও চীনা অ্যাপ উইচ্যাটের লোগো দেখানো ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে উইচ্যাট অ্যাপটি কেবল একটি টেক্সট ভিত্তিক অ্যাপ হিসেবে সীমাবদ্ধ নয়। বার্তা আদান প্রদান থেকে শুরু করে অর্থ পরিশোধ, পরিষেবা গ্রহণ, খাবার অর্ডার করা, বিমান বা ট্রেনের টিকিট কাটা, গাড়ি ভাড়া করাসহ একই সাথে অনেক কিছুই করা যায় এই অ্যাপের মাধ্যমে। ফলে অ্যাপটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। উইচ্যাটের এমন জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে টুইটারের নতুন রূপ এক্সকে অ্যাপটির আদলে গড়তে চাইছেন এক্স প্রধান ইলন মাস্ক।

ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, টুইটারকে এক্সে রূপান্তরিত করার পর এখন ইলন মাস্ক চাইছেন এক্সকে উইচ্যাটের মতো একটি সুপার অ্যাপে পরিণত করতে। গত বছর টুইটারের মালিকানা হাতে পাওয়ার আগেই তিনি টুইটারের কর্মীদের বলেছিলেন, টুইটার ভবিষ্যতে উইচ্যাটকে অনুসরণ করবে। তার কথায়, চীনের মানুষরা উইচ্যাটের ওপর নির্ভরশীল, আমরা এমন কিছু করতে পারলে বিশাল সফলতা আসবে।

তবে বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা বিশ্বে উইচ্যাটের মতো কোনও সুপার অ্যাপ না থাকলেও বিষয়টি পশ্চিমে এত সহজে চালু করা যাবে না। পশ্চিমে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা প্রসিদ্ধ অনেক ব্র্যান্ড আছে, যেমন- ইন্টারনেট অনুসন্ধানের জন্য গুগল সার্চ, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক, ই-কমার্সের ক্ষেত্রে অ্যামাজন ইত্যাদি। এইসব নামকরা ব্র্যান্ডের গ্রাহকদের অন্য কোনও অ্যাপমুখী করাটা বেশ কঠিন।

সুপার অ্যাপ উইচ্যাটের সাথে যুক্ত কিছু ছোট ছোট অ্যাপ আছে। এছাড়া চীনের ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও উইচ্যাটের সাথে যুক্ত হয়ে ১২০ কোটি মানুষকে সেবা দিচ্ছে। এদিকে টুইটার থেকে রূপান্তরিত এক্সের ব্যবহারকারীর সংখ্যা উইচ্যাট থেকে বেশ কম। আবার অর্থ লেনদেনসহ অন্যান্য সুবিধা চালু করতে অনেক কর্মীর প্রয়োজন। কিন্তু ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রায় ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন।

Tags: ইলন মাস্কউইচ্যাটএক্সটুইটার
Previous Post

৪৬ বছর বয়সে এসএসসি পাশ করে দৃষ্টান্ত স্থাপন রহিমার

Next Post

হলিউডের আন্দোলনে সমর্থন জানিয়ে শুটিং স্থগিত করলেন ব্র্যাড পিট

Next Post
ফর্মুলা 1 রেসের পাইলটরা পিচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের আন্দোলনে সমর্থন জানিয়ে শুটিং স্থগিত করলেন ব্র্যাড পিট

চ্যানেল আই অনলাইন লোগো সহ প্রযুক্তি ও পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মাস বন্ধ ধরে বন্ধ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT