চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিমেইলের বিকল্প হিসেবে ‘এক্সমেইল’ আনতে যাচ্ছেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্কের নতুন এক্সমেইল ইমোজি ও লোগো দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক জিমেইলে’র বিকল্প হিসেবে ‘এক্সমেইল’ বাজারে আনার ঘোষণা দিয়েছেন। 

ইন্ডিয়া টিভি নিউজ জানিয়েছে, এর মাধ্যমে জিমেইলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইলন মাস্ক। নতুন প্ল্যাটফর্ম এক্সমেইল পরিষেবা যে শীঘ্রই শুরু হতে চলেছে তা নিশ্চিত করেছেন মাস্ক নিজেই। সামাজিক মাধ্যম এক্সের এক সিকিউরিটি ইঞ্জিনিয়ারের এক প্রশ্নের জবাবে মাস্ক জানান, শীঘ্রই আসবে এক্সমেইল।

যদিও এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি ইলন মাস্ক। তবে ধারণা করা হচ্ছে, এটি জিমেইলের মতোই একটি বিকল্প অনলাইন প্ল্যাটফর্ম হতে চলেছে। কী ফিচার বা সুবিধা থাকবে এতে তা নিয়ে বাড়ছে কৌতূহল। কেউ কেউ দাবি করছেন, এক্সমেইল ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত ও নিরাপদ রাখবে। পাশাপাশি দ্রুত এবং সহজ ইন্টারফেস থাকবে এখানে।

এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় মেইল সার্ভিস রয়েছে গুগলের। সেই মেইল সার্ভিসের নাম জিমেইল। জিমেইল ছাড়াও এরকম অনেক প্রযুক্তি সংস্থা রয়েছে, যারা মেইল সার্ভিস দিয়ে থাকে। এ রকমই মেল পরিষেবা চালু করতে চাইছেন মাস্ক। ধারণা করা হচ্ছে, জিমেইলকে চাপে ফেলতে এক্সমেইল সম্পর্কে খুব তাড়াতাড়ি বড় ঘোষণা দিতে পারেন ইলন মাস্ক।

এই নামে অবশ্য ইতিমধ্যেই অন্য ডোমেন রয়েছে। সে ক্ষেত্রে ইলন মাস্ক কীভাবে এই নাম পান তাও দেখার বিষয়। যদিও মাস্কের সংস্থার মেল পরিষেবায় অতিরিক্ত কী পরিষেবা থাকবে সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। পাশাপাশি মাস্ক খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে মেইল পরিষেবা আনার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি গুজব ছড়িয়েছিল, জিমেইল পরিষেবা বন্ধ করে দেবে গুগল। এই দাবি সত্য নয় বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়।

Tags: ইলন মাস্ক
Previous Post

গ্যাস সংকট নিরসনের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Next Post

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

Next Post
বাম গণতান্ত্রিক জোটের লোগো, লাল ব্যাকগ্রাউন্ডে বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

হাতে ধরা বিশাল অংকের ডলার ব্যাংকনোটের স্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনীর তালিকায় নাম লেখাতে কত টাকা প্রয়োজন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT