চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির নীতিকে ‘আত্মঘাতী সহানুভূতি’ বললেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 22, ডিসেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
ইলন মাস্কের গভীর চিন্তা প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক বিলিয়নেয়ার এবং ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক জার্মান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জার্মানির নীতিকে ‘আত্মঘাতী সহানুভূতি’ বলে অভিহিত করেছেন

এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার রাতে ম্যাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে সংঘটিত ভয়াবহ গাড়ি হামলার পর মাস্ক এই মন্তব্য করেন। হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছে। সন্দেহভাজন হিসেবে সৌদি নাগরিক তালেব আব্দুল মোহসেনকে (৫০) চিহ্নিত করা হয়েছে। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন।

জার্মান মিডিয়ার প্রতিবেদন অনুসারে, আব্দুল মোহসেন ইসলামের বিরুদ্ধে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখতেন এবং মুসলিম দেশ থেকে আসা শরণার্থীদের প্রতি জার্মানির নীতির বিরোধিতা করতেন। প্রসিকিউটররা জানিয়েছেন, হামলার পিছনে তার অসন্তোষ একটি সম্ভাব্য কারণ হতে পারে। জানা গেছে, সৌদি কর্তৃপক্ষ আব্দুল মোহসেনের প্রত্যর্পণ চেয়েছিল কিন্তু জার্মানি তখন তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করে।

ইলন মাস্ক তার মন্তব্যে জার্মান সরকারের সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা করেছেন। তিনি বলেন, এই ব্যক্তি স্পষ্টতই একজন সাইকোপ্যাথ যাকে কখনোই জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল না। সৌদি আরব যখন প্রত্যর্পণ চেয়েছিল, তখন তাকে ফেরত পাঠানো উচিত ছিল। এটি জার্মানির আত্মঘাতী সহানুভূতি।

মাস্ক আরও বলেন, জার্মানি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। আব্দুল মোহসেন একজন সৌদি পলাতক যাকে জার্মানি আশ্রয় দিয়েছে এমন একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যে একজন খুনীকে হস্তান্তর করতে অস্বীকার করেছে সে কঠোর শাস্তির যোগ্য।

Tags: ইলন মাস্কজার্মানজার্মানি
Previous Post

শাহরুখকে নিয়ে অভিজিতের যেই আক্ষেপ!

Next Post

এবার ‘প্রেস ম্যাচ’ বয়কট করল ভারত

Next Post
ভারতবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা, পতাকা ও প্ল্যাকার্ড হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘প্রেস ম্যাচ’ বয়কট করল ভারত

পুলিশ কর্মকর্তা জনসাধারণের জন্য বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT