চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্কের বিরুদ্ধে মাদক অপব্যবহারের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 01, জুন 2025
in আন্তর্জাতিক
A A
ইলন মাস্কের ছবি, তিনি হাসছেন এবং ক্যাপ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যম এক্স-এর সিইও ইলন মাস্কের বিরুদ্ধে মাদক অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি স্বীকারও করেছেন যে তিনি নিয়মিত কিটামিন গ্রহণ করেন। তবে তার দাবি, তার এ মাদকের প্রেসক্রিপশন রয়েছে এবং দুই সপ্তাহে একবার ‘সীমিত পরিমাণে’ এই মাদক নেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩০ মে) পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশ শেষ করে হোয়াইট হাউসে ফেরার পর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হন।

এ প্রতিবেদনের কথা উল্লেখ করে সাংবাদিকেরা ওভাল অফিসে ট্রাম্পকে মাস্কের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি (ইলন মাস্ক) একজন চমৎকার মানুষ। আমি ইলনকে একজন অসাধারণ ব্যক্তি বলেই মনে করি এবং তাকে নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমার মতে তিনি দারুণ একজন ব্যক্তি।’

এর আগে গত ফেব্রুয়ারিতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তার উপস্থিতি বেশ আলোচিত হয়েছিল। সেখানে বক্তৃতার সময় তিনি কিছুটা হোঁচট খান এবং প্রশ্ন তোলেন যে ফোর্ট নক্সে (মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সুরক্ষিত ভল্ট ভবন) আসলেই স্বর্ণ সংরক্ষিত আছে কি-না।

এছাড়াও, এক্স-এ তার গভীর রাতের পোস্ট, সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো ই-মেইল এবং টেলিভিশনে দেওয়া তার এলোমেলো মন্তব্য—এসব কারণেই জনমনে তার ‘কিটামিন’ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

মাস্ক অবশ্য এর আগে স্বীকারও করেছেন যে, তিনি নিয়মিত কিটামিন গ্রহণ করেন। তবে তার দাবি, তার কাছে এর প্রেসক্রিপশন রয়েছে এবং তিনি দুই সপ্তাহে একবার ‘সীমিত পরিমাণে’ এই মাদক নেন।

২০২৪ সালের মার্চে সাংবাদিক ডন লেমনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি আপনি খুব বেশি কিটামিন খান, তাহলে আসলে কাজ করা সম্ভব হয় না, আর আমার অনেক কাজ আছে।’

কিটামিনকে ‘ডিসোসিয়েটিভ ড্রাগ’ বলা হয়। কারণ এটি গ্রহণের পর প্রায় এক ঘণ্টা ধরে ব্যক্তি শরীর, আবেগ ও সময়ের প্রবাহ থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। নিয়মিত এবং অতিরিক্ত কিটামিন গ্রহণ মস্তিষ্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। যার ফলে স্মৃতিভ্রংশ, বিভ্রান্তিকর চিন্তাভাবনা, কুসংস্কারে বিশ্বাস এবং নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করার প্রবণতা তৈরি হতে পারে।

কিটামিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীদের বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন করতে পারে। ১৯৭০ সালে এটি অ্যানেসথেটিক হিসেবে অনুমোদিত হয়। কারণ এটি শ্বাস-প্রশ্বাসের ওপর তেমন প্রভাব না ফেলেই ব্যক্তিকে অচেতন করতে পারে।

১৯৯০-এর দশকে এটি ‘স্পেশাল কে’ নামে আনন্দদায়ক মাদক হিসেবে পরিচিতি পায়। ২০০০-এর দশকে গবেষকরা আবিষ্কার করেন যে, অল্প মাত্রার কিটামিন মস্তিষ্কের নিউরোন সংযোগে পরিবর্তন ঘটিয়ে বিষণ্ণতার লক্ষণ দ্রুত কমাতে পারে।

২০১৯ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ‘এসকিটামিন’ (কিটামিনের একটি পরিবর্তিত রূপ) নামে একটি নাসাল স্প্রে অনুমোদন দেয়, যা ‘স্প্রাভাটো’ নামে বাজারজাত করা হয়। এটি কেবল চিকিৎসকের তত্ত্বাবধানে এবং অনুমোদিত চিকিৎসাকেন্দ্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয়।

তবে স্প্রাভাটোর অনুমোদনের পর সাধারণ কিটামিনের প্রেসক্রিপশনও ব্যাপকভাবে বেড়ে যায়। যেহেতু এটি ইতোমধ্যে অ্যানেসথেটিক হিসেবে এফডিএ অনুমোদিত, তাই ‘অফ-লেবেল’ (অনুমোদিত ওষুধের অননুমোদিত ব্যবহার) ব্যবহারে কোনো বাধা ছিল না।

যুক্তরাষ্ট্রজুড়ে বিশেষায়িত কিটামিন ক্লিনিক তৈরি হয়েছে, যেখানে ইনজেকশন ও লজেন্সের মাধ্যমে উদ্বেগ ও পিটিএসডির মতো মানসিক সমস্যার চিকিৎসা দেওয়া হয়। একটি গবেষণা প্রতিবেদন অনুসারে ২০২৩ সালে কিটামিন শিল্পের বাজারমূল্য ছিল প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

Tags: ইলন মাস্কমাদকমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ব্যতিক্রমধর্মী ‘নজরুল রক কনসার্ট’

Next Post

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

Next Post
জবিতে ছাত্ররা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইটওয়াশ এড়ানোর অভিযান বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT