চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি হকি আম্পায়ার লাকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 08, আগস্ট 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি হকি আম্পায়ার লাকি মাঠে প্রস্তুত, হকি স্টিক হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বাংলাদেশী প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সেলিম লাকি। এর ফলে তিনি বিশ্ব হকির সব ধরনের আসরে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন।

এলিট প্যানেলে স্থান পাওয়ার কয়েকদিন আগে ইউরোপে ম্যাচ পরিচালনার জন্য তিনি চিঠিও পেয়েছেন। জার্মানির একটি হকি টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন লাকি।

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) স্পোর্টস ডিরেক্টর জন ওয়েট স্বাক্ষরিত এক চিঠিতে লাকির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এফআইএইচ কমিটি আনুষ্ঠানিকভাবে আপনাকে আউটডোর হকি আম্পায়ারদের আন্তর্জাতিক এলিট প্যানেলে অন্তর্ভূক্ত করেছে।’

গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় লাকি বলেন, ‘এ অর্জন শুধু আমার একার নয়। এটা গোটা দেশের, গোটা হকির অঙ্গনের অর্জন।’

হকি আম্পায়ারিংয়ের উচ্চ শিখরে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে চান লাকি। বিশ্বকাপ এবং অলিম্পিকে ম্যাচ পরিচালনার স্বপ্নকে সত্যি করাই এখন লক্ষ্য।

আগামী ১৮-২৩ আগস্ট জার্মানিতে অনূর্ধ্ব-২১ চার জাতির টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে স্পেন, ইংল্যান্ড, ভারত ও স্বাগতিক জার্মানি অংশগ্রহণ করবে। সেখানে সেলিম লাকির নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার কথা রয়েছে। তবে সেখানে যেতে ফেডারেশন থেকে কোনো আর্থিক সহায়তা পাচ্ছেন না অভিজ্ঞ এই আম্পায়ার। এর ফলে নিজের চেষ্টাতেই অর্থ জোগাড় করে জার্মানিতে যাওয়ার পরিকল্পনাই তাকে করতে হচ্ছে।

২০১২ সালে লাকি আন্তর্জাতিক আম্পায়ার হন। অ্যাডভান্স প্যানেলে ২০১৭ সালে তার নাম ওঠে। খেলোয়াড়ি জীবনে দ্বিতীয় বিভাগে উদিতি ও ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন। প্রথম বিভাগে সাধারণ বীমার হয়ে আট বছর ও সোনালী ব্যাংকের হয়ে এক বছর খেলেন। ২০১৩ সালে ওয়ারীতে থাকা অবস্থায় তিনি অবসরে যান।

২০০৭ সালে প্রথম বিভাগের ম্যাচে আম্পায়ার হিসেবে প্রথম বাঁশি বাজান। এএইচ কাপ, এশিয়ান গেমস ও এশিয়া কাপ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক আসরে লাকির আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা আছে। সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে পরবর্তী মিশনে সফল হতে মরিয়া এ আম্পায়ার।

Tags: আম্পায়ারএলিট প্যানেলবাংলাদেশলিড স্পোর্টসহকি
Previous Post

সাকিব-লিটনের সঙ্গে নেতৃত্বের আলোচনায় মিরাজও

Next Post

খুলে দেওয়া হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’ হল

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে দেওয়া হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব' হল

নির্ভরযোগ্য যুবক ছবি, বাংলার সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদের সতর্ক করে, নিজেই বন্যার স্রোতে ডুবে মারা গেলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT