চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘদিন পর টিভি নাটকে ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন টিভি নাটকে দীর্ঘদিন পর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটক ‘রূপান্তর’। সুজাত শিমুলের রচনায় শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর কোনো টিভি নাটকে দেখা যাবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে।

তিনি ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার।

নাটকের গল্পে দেখা যাবে- কামরান আহমেদ একজন অবসরবপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসতে পারতেন! কিন্তু তা কী করে সম্ভব! সবাইতো এখন অনেক বড় হয়ে গেছে।

একদিন সকালে তিনি ঘুম থেকে জেগে উঠে নিজেকে দেখতে পান একজন শক্তিমান মানুষের বেশে, শাসকের বেশে অর্থাৎ ম্যাটামরফোসিসে আক্রান্ত হলেন কামরান সাহেব। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলেন। সৈন্যদের মত সিঙ্গেল লাইনে দাঁড় করালেন সবাইকে। নানা রকম কমান্ড করতে লাগলেন। তাদের বাবার এই আচরণে পরিবারের সবাই বেশ চিন্তিত! কিন্তু টনিকের মতো কয়েকদিনের মধ্যে পরিবারের সকলেই চলে আসে শৃঙ্খলার বৃত্তে। একদিন সকালে তাদের বাবা ঘুম থেকে উঠার আগেই সবাই প্যারেডে হাজির। সবার ইচ্ছা তারা বাবাকে সারপ্রাইজ দেবে! কিন্তু তাদের বাবার এসব ঘটনার কিছুই মনে নেই। তিনি আবার স্বাভাবিক মানুষ হয়ে গেছেন। এরপর কী হয়? জানতে হলে দেখতে হবে নাটক ‘রূপান্তর’!

Tags: ইলিয়াস কাঞ্চননাটকবিটিভিলিড বিনোদন
Previous Post

নায়ক শামারকে কেন্দ্রীয় চুক্তিতে আনল উইন্ডিজ

Next Post

বিএনপি নয় সরকারের লক্ষ্য এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নয় সরকারের লক্ষ্য এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: ওবায়দুল কাদের

একজন নারী ও একজন পুরুষের ছবি, তারা ক্যামেরার দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকাকে বিয়ে করতে ছাদ থেকে ফেলে দুই সন্তানকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT