জনসাধারণের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেয়া হলেও, কমছে না যানজট। ভারী যানবাহনগুলো মূলত সড়কপথ ব্যবহার করায় যানজট রয়ে গেছে আগের মতোই। তবে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের যারা এক্সপ্রেসওয়ের পথ ধরে চলছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন।







