চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই দায়িত্ব পালন না করলে নির্বাচন সুষ্ঠ হবে না: নির্বাচন সংস্কার কমিশন প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 12, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচন সংস্কার কমিশন প্রধানের সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার-প্রশাসন সবাই দায়িত্ব পালন না করলে নির্বাচন সুষ্ঠ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

আজ (১২ অক্টোবর) শনিবার রিপোর্টার্স ফোরামের ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত “নির্বাচন ব্যবস্থা সংস্কার কেমন চাই” শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানের সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা ইসি সাংবিধানিকভাবে সুষ্ঠ নির্বাচন নিশ্চিত কার্যকর না করলে তা সংবিধানের লঙ্ঘন। সরকার প্রশাসন সবাই দায়িত্ব পালন না করলে নির্বাচন সুষ্ঠ হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এই প্রক্রিয়া সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য হতে হবে। ইসি এর পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা দরকার। বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে হবে জনগণকে।

ড. বদিউল আলম মজুমদার বলেন, অসাংবিধানিকভাবে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল না হয়, অর্থ পেশীশক্তি ব্যবহার করে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, গণমাধ্যম, নাগরিক সমাজকে ওয়াচডগ হয়ে সোচ্চার থাকতে হবে সুষ্ঠ নির্বাচনের জন্যে। সুষ্ঠ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ঐক্যমত্যে অত্যন্ত গুরুত্বপুর্ণ।

দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

Tags: ড. বদিউল আলম মজুমদারনির্বাচন সংস্কার কমিশন
Previous Post

কোনো ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না: আইজিপি

Next Post

পূজার পরে সারাদেশে সাঁড়াশি অভিযান

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তার সংবাদ সম্মেলন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজার পরে সারাদেশে সাঁড়াশি অভিযান

খুলনা টাইগার্সের মিরাজ ও আফিফের ছবি, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা টাইগার্সে মিরাজ-আফিফ-নাসুম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT