সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবিধান সংস্কার বিষয়ে ১৯টি প্রস্তাবনা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আহ্বান জানান তিনি।








