ইসি থেকে এনআইডি সেবা সরালে নির্বাচন হুমকিতে পড়বে বলে দাবি করেছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ এসোসিয়েশন। এ বিষয়ে বুধবারের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে পরদিন মানববন্ধন এমনকি কর্মবিরতি পালনেরও ঘোষণা দেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এনআইডি ইসি’র অধীনে থাকুক এটাই তার চাওয়া।








