ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মুয়ীদ চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেন নির্বাচনের জন্য আরো ছয় মাস সময় লাগতে পারে। তিনি বলেছেন সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিৎ।








