চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 02, জুলাই 2026
in বিনোদন
A A
শিল্পী সমিতির নির্বাচনী প্রচারনায় দুই পক্ষের প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ জুলাই)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ।

প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই এফডিসিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নানা প্রতিশ্রুতিতে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন।

বুধবার (১ জুলাই) ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। এদিন পৃথকভাবে নিজেদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান আয়োজন করে প্রতিদ্বন্দ্বী দুই পরিষদ।

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীদের ছবি ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ দুপুরে বিএফডিসিতে প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। অনুষ্ঠানে সভাপতি পদপ্রার্থী শিবা শানু বলেন, অতীতেও শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেশীয় শিল্পীদের কাজের সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয় আরমান–মুক্তি পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী আনোয়ারা। তিনি ভোটারদের উদ্দেশে পুরো প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই প্যানেল বিজয়ী হলে চলচ্চিত্র ও শিল্পীদের কল্যাণে কাজ করতে পারবে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। আরমান–মুক্তি প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। সহ-সভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খানসহ চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ।

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন ২০২৩-২৪, নেতৃত্বে কে আসছে?. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সমন্বয়ে গঠিত এই প্যানেলও নির্বাচনী প্রচারণায় ছিল বেশ সক্রিয়।

নির্বাচনের আগে একটি বড় আলোচনার বিষয় হয়ে ওঠে চিত্রনায়ক বাপ্পারাজের সরে দাঁড়ানো। শুরুতে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা শুধু ভোটের। শিল্পীদের রায়ে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব কার হাতে যাচ্ছে; আরমান–মুক্তি পরিষদ, নাকি শিবা শানু–জয় চৌধুরী পরিষদ- তার উত্তর মিলবে ভোট গণনা শেষে।

Tags: আরমানজয় চৌধুরীনির্বাচনমুক্তিলিড বিনোদনশিবা শানুশিল্পীশিল্পী সমিতি
Previous Post

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

Next Post

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

Next Post
স্বর্ণের বার তিনটি প্লাস্টিকের ট্রেতে সাজানো, উদ্ধার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

আয়াতুল্লাহ খামেনি তার মরদেহ নিয়ে ঐতিহাসিক কারবালায় যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT