দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য আগামী সপ্তাহে সারা দেশে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী সামগ্রীর সুরক্ষায় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ৪২ হাজার ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত হয়ে গেছে ৩ লাখ ব্যালট বাক্স।







