কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইশতেহার কমিটির আহ্বায়ক ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ইশতেহারে সরকারের অর্জনের সাথে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে।







