চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরে উত্তপ্ত নির্বাচনী মাঠ

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
3:03 অপরাহ্ন 28, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলাম মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। শহরের জিলা স্কুল বড় মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত ওই বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমরা জানি কারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এখনো কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছি না। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে এখনো নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। সদর উপজেলার আখানগর, সেনুয়া এলাকাসহ বিভিন্ন স্থানে তার কর্মী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে এবং ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমরা বিলবোর্ড স্থাপন করেছি। অথচ তা ভেঙে ফেলা হচ্ছে। অন্যদিকে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করে যত্রতত্র ব্যানার-ফেস্টুন টাঙালেও সেগুলো বহাল তবিয়তে রয়েছে। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিলবোর্ড ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় দেলাওয়ার হোসেন আরও বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির প্রভাব ফলাফলে পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে—দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী। আমরা নতুন কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেব না।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিলবোর্ড ভাঙচুরের ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: ১১ দলীয় জোটজামায়াত প্রার্থীবিক্ষোভ-মিছিল
Previous Post

সবার জন্য চাকরির ধারণা ভুল, এটি দাস প্রথার শামিল: প্রধান উপদেষ্টা

Next Post

বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

Next Post

বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

মোটর শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT