চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনীর হেলিকপ্টারে ৯ দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনের সরঞ্জাম

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
2:41 অপরাহ্ন 06, মে 2024
in জনপদ, রাঙ্গামাটি
A A
বিমান বাহিনীর হেলিকপ্টারে ৯ দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনের সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে। আজ সোমবার (৬ মে) সকালে দূর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে রাঙ্গামাটির জুরাছড়ির ৭টি ও বরকলে ২টি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়।

নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। ৮ মে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন।

রাঙ্গামাটি রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, প্রথম ধাপে ৮মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ধাপের এ নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও বলেন, মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালেট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেয়া হচ্ছে।

আগামীকাল জেলার অন্যান্য উপজেলায় ব্যালেট পেপার এবং নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে। এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্যোশে রওনা দেন।

রাঙ্গামাটির ১০ উপজেলা, দুইটি পৌরসভা এবং ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন।

Tags: নির্বাচনী সরঞ্জামষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন
Previous Post

পদ্মশ্রী পাওয়ায় সংবর্ধনা, আপ্লুত বন্যা

Next Post

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

Next Post
বাংলাদেশের প্রতিনিধিরা ওআইসি সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে সেঞ্চুরি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ উইকেট ছোঁয়ার দিনে সাকিবের ‘গোল্ডেন ডাক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT