চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 26, জুলাই 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নির্বাচন নিয়ে আলোচনা করছে রাজনৈতিক নেতারা বৈঠকে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার–পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বলেও জানা গেছে।

শনিবার (২৬ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি চার–পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না।’

তিনি আরও বলেন, দেশে চলমান নৈরাজ্যের সমাধান আসবে নির্বাচন দিয়েই। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, প্রধান উপদেষ্টাকে তিনি আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি অবহিত করেছেন। তার মতে, দেশের প্রধান সমস্যা এখন আইন শৃঙ্খলার অবনতি, এবং নতুন করে কোনো অভিযান চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন।

এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত সরকার গঠিত হলে দেশে সন্ত্রাস ও সহিংসতা অনেকটাই কমে আসবে।

এর আগে প্রধান উপদেষ্টা দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীর মতো বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর শনিবার বিকেলে আরও ১৪টি দল ও জোটের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, জাতীয় পার্টি (জাফর) ও ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নিজাম-ই-ইসলাম পার্টির মাওলানা আব্দুল মজিদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মোস্তাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ লেবার পার্টির ড. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মনজুরুল ইসলাম আফেন্দি।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলামের কিছু নেতার সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে বলে জানান প্রেস সচিব ফয়েজ।

দেশের রাজনৈতিক বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ইউনূস এ নতুন সংলাপ শুরু করেন গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।

এরপরের দিন (বুধবার) তিনি আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। ওই দলে ছিলেন গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ ও সিপিবির নেতারা।

Tags: অধ্যাপক মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাজাতীয় নির্বাচন
Previous Post

আইন-মানবাধিকার ও মানবিকতাকে বিবেচনায় রেখে করতে হবে সাংবাদিকতা

Next Post

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

Next Post
বাংলাদেশে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের জন্য মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

ম্যানচেস্টার ইউনাইটেডের লোগো, শোক প্রকাশের জন্য ব্যাকগ্রাউন্ডে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, শোক বার্তা ম্যানচেস্টার ইউনাইটেডের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT