চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: রাশেদা সুলতানা

মেরিনা লাভলী by মেরিনা লাভলী
6:05 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, রংপুর
A A
রাশেদা সুলতানা ও অন্য ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছাড়া নির্বাচন কোন নির্বাচন নয়। অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশন কাজ করে যাচ্ছে। যেখানে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তাই নির্বাচন কমিশনের চাওয়া সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক।

তিনি বলেন, জেলা পরিষদের ভোটার সংখ্যা যেহেতু কম। যারা ভোটার তারা সকলেই জনপ্রতিনিধি। তাই জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন নেই বলে আমার কাছে মনে হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ও জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কারণ সেখানে পেশিশক্তির ব্যবহার, নানা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি বেগম রাশেদা সুলতানা বলেন, ইভিএম নিয়ে মানুষের মাঝে সংশয় আছে। তারা ভাবে ইভিএমে একটি মার্কা ভোট দিলে, অন্যটিতে চলে যায়। আমরা কমিশনে আসার পর ৬ মাস ধরে ইভিএম নিয়ে কাজ করেছি। টেকনিক্যালপার্সনরাও ইভিএমে ভোট নিয়ে ত্রুটি ধরিয়ে দিতে পারেনি। আমরা রাজনৈতিকগুলোকে তাদের টেকনিক্যালপার্সনদের দিয়ে ইভিএমের ত্রুটি ধরিয়ে দিতে বলেছিলাম, তারাও সেটি পারেনি। আমাদের দপ্তরে এসে এখনও কেউ ইভিএমের ত্রুটি ধরিয়ে দিতে পারেন। ত্রুটি থাকলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। তাই ইভিএম নিয়ে লোকমুখে নানা কথা ছড়ালেও এখন পর্যন্ত কেউ ত্রুটি প্রমাণ করতে পারেনি। বরং ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার রোধ করা যায়, জালভোট, দু’বার ভোট প্রদান, সময়ের আগে ভোট প্রদান বন্ধ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, রংপুরে নির্বাচনী পরিবেশ ভাল রয়েছে। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়েই হবে। ভোটগ্রহণ হতে পারে ইভিএমের মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যরা।

 

Tags: ইভিএমনিরপেক্ষ নির্বাচননির্বাচন কমিশনার
Previous Post

মিয়ানমারের ভেতরে কী হচ্ছে, কতটা ঝুঁকিতে বাংলাদেশ

Next Post

বিএনপি লাঠি নেয়ার আগেই আওয়ামী লীগের কোমর ভেঙ্গেছে: ফখরুল

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতা, তিনি হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি লাঠি নেয়ার আগেই আওয়ামী লীগের কোমর ভেঙ্গেছে: ফখরুল

তিনটি ফুটবল জার্সি কালার: লাল, কালো ও সাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে জার্সিতে প্রতিবাদের ভাষা ডেনমার্কের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT