চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট ছাড়াই প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 20, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচন ভবনের বহুতল ভবন ও ফুলের গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও এখন থেকে বিদেশে বসবাসরত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে ভোটার হতে পারবেন। এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (২০ আগস্ট) বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়।

এতে বলা হয়েছে, প্রবাসীদের ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও বিকল্প উপায়ে পরিচয় যাচাই করে নিবন্ধনের সুযোগ থাকবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশের বাসিন্দা যেকোনো তিনজন এনআইডি-ধারী প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এর পাশাপাশি, ভোটার প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্মসনদ, শিক্ষাগত সনদ, জাতীয়তা সনদসহ অন্যান্য বৈধ দলিলাদি জমা দিতে হবে।

বর্তমানে নির্বাচন কমিশন নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দূতাবাসের মাধ্যমে কাজ করছে। দেশগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে ৫০ হাজারের মতো আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ইসি।

যদি আবেদনকারী নিজে উপস্থিত থেকে কাগজপত্র জমা দিতে না পারেন, তবে বাংলাদেশে অবস্থানরত একজন প্রতিনিধির মাধ্যমেও তা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।

Tags: নির্বাচন কমিশনপাসপোর্ট
Previous Post

নায়করাজের প্রয়াণ দিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

Next Post

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহত

Next Post
নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলার পর ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহত

রিজভীসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয়: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT