চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালকদের নিয়ে বোর্ড সভায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন আগামী ৬ অক্টোবর। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলতে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় পরিচালক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় প্রকাশ করা হবে শীর্ষ দুটি পদের ফলাফল।

সরাসরি ভোটের পাশাপাশি বিশেষ বিবেচনায় পোস্টাল ও ই-ব্যালটে ভোট দিয়া যাবে। সেক্ষেত্রে প্রযোজ্য ভোটার বিসিবির ওয়েবসাইট থেকে ব্যালট সংগ্রহ করে ৬ অক্টোবর দুপুর দুটার মধ্যে বিসিবির ই-মেইলে অথবা মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে পৌঁছে দেবেন।

আগামী ২২ সেপ্টেম্বর বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোন আপত্তি থাকলে পরদিন আপিল করা যাবে। আপিলের শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মিরপুরে বিসিবির রিটার্নিং কার্যালয় থেকে বিকেল ৫টার মধ্যে অফেরতযোগ্য ১০ হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় বেধে দেয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর মনোয়নপত্র বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে। পরদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শুনানি। ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সেদিন দুপুর ২টায় প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

বিসিবিতে পরিচালক পদে লড়তে হলে আগে কাউন্সিলর হতে হয়। বিভিন্ন ক্যাটাগরিতে থাকা কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত করা হবে। পরিচালকদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবে। গত কয়েকটি বিসিবি নির্বাচনে কাউন্সিলর সংখ্যা ছিল ১৭০ জন। এবার ভোটারের সংখ্যা বাড়তে পারে।

Tags: নির্বাচনবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
Previous Post

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মুনাব্বির

Next Post

‘আওয়ামী লীগ কর্মী ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ প্রসঙ্গে ডিএমপি

Next Post
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়ামী লীগ কর্মী ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ প্রসঙ্গে ডিএমপি

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT