চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত

হাকিম বাবুল by হাকিম বাবুল
1:43 অপরাহ্ন 30, মে 2025
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুরে বন্যহাতির দল বনাঞ্চলে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা নামের একজন বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরেই বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে ছুরতন নেছার বসতবাড়িতে হানা দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে একটি হাতি।

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা যায়, গভীর রাতে টানা বৃষ্টির মধ্যে ১৫-২০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। ওই সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ছুরতন নেছাকে একটি বন্যহাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে বাইরে এনে উঠোনে আছড়ে ফেলে এবং পায়ে পিষ্ট করে মর্মান্তিকভাবে হত্যা করে।

তিনি আরও জানান, গত বছরও ছুরতন নেছার বাড়িতে হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সরকারিভাবে ক্ষতিপূরণও প্রদান করা হয়েছিল।

এছাড়াও, গত কয়েক রাত ধরে মধুটিলা ইকোপার্কের রেস্টহাউজ, ক্যান্টিন ও বীট অফিসসহ আশপাশের এলাকা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধুটিলার বুরুঙ্গা এলাকাতেও একটি ৪০-৪৫টি হাতির দল ৮টি বসতঘর ভাঙচুর করে। ঘরে মজুদকৃত ধান-চাল ও রান্না করা খাবার খেয়ে ফেলে। বাতকুচি পাহাড়ে একটি সিনেমার শুটিং ইউনিটের সেটেও হামলা চালায় হাতির দল, ফলে ব্যাপক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, বারবার হাতির আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tags: বন্যহাতি
Previous Post

রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি

Next Post

‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এর নতুন সিজন ঘোষণায় নেটদুনিয়ায় উচ্ছ্বাস!

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্য, আনুষ্ঠানিক পোশাকে, দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এর নতুন সিজন ঘোষণায় নেটদুনিয়ায় উচ্ছ্বাস!

বাংলাদেশি সিনেমার পোস্টার, মূল চরিত্রসহ অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে মিথিলা-নাঈমের নতুন ছবির টিভি প্রিমিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT